
ঘটনা এক,
একটি আট বছরের শিশু। শিশুটি পৃথিবীর সবচেয়ে বেশি দুষ্টদের একজন। শিশুটির মা রাতে ঘুমানোর প্রস্তুতি নেবার ঠিক আগ মুহূর্তে শিশুটিকে শাষন করতে গিয়ে শিশুটির হাত পায়ের নিচে রেখে কব্জি ও কনুইয়ের মাঝামাঝি জায়গায় চেপে ভেঙে ফেললেন।
ঘটনা দুই,
ঐ একই শিশুর জীবনের দুবছর আগের ঘটনা। শিশুটির বয়স তখন ছয়। শিশুটির বাবা একটানা তিন বছর পরে বিদেশ থেকে ফিরেছেন। দেশে ফেরার ঠিক পরের দিন সকালেই ঘটলো আরেকটি ঘটনা। বাচ্চাটির মা রান্নাঘরে ব্যাস্ত। বাচ্চাটি ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে পেষ্ট চাচ্ছে। মা ব্যাস্ততার জন্য আসতে না পেরে শিশুটিকে অপেক্ষা করতে বললো। শিশুটি তাতে কর্নপাত করলো না। ঘ্যান ঘ্যান করতেই লাগলো। হঠাৎ বাচ্চাটির বাবা এসে বাচ্চাটিকে আট-দশ ফিট দূরে ছুড়ে মারলেন। শিশুটি উল্টে-পাল্টে শেষে মুখ থুবড়ে পড়লো। মুখে বেশ খানিকটা মাটিও ঢুকলো। এটাই ছিল বাচ্চাটির সঙ্গে বাচ্চাটির(বুঝতে শেখার পরে) বাবার প্রথম ইন্টারঅ্যাকশান।
এই ঘটনা দুটির প্রেক্ষাপটে শিশুটির মা বাবার কৃতকর্মের পক্ষে বিপক্ষে আপনার মতামত কি? দয়া করে বলবেন।
আর শিশুটির স্বাভাবিক মনস্তাত্ত্বিক বিকাশে ঘটনা দুটির কোন প্রভাব পড়তে পারে কি? যদি প্রভাব পড়ে তবে কেমন হতে পারে সেটা?
সর্বোপরি উক্ত ঘটনা দুটি শিশুটির সঙ্গে তার মা-বাবার ভবিষ্যত সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি? থেকে থাকলে সেটাই বা কি হবে?
ধন্যবাদ। আপনার মতামত আমার একান্ত কাম্য
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




