somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুশাফ
একজন আম-প্রযুক্তিপ্রেমী। অনলাইনে সময় কাটানোর প্রিয় উপায় প্রযুক্তি বিষয়ক বিভিন্ন নিবন্ধ পড়া। বাংলা ভাষায় প্রযুক্তির উৎকর্ষ ছড়িয়ে দিতে আগ্রহী। পাইরেসিকে নিরুৎসাহিত করি। মনে-প্রাণে বাঙালি। রবীন্দ্রভক্ত এবং বাঙালি সংস্কৃতির একজন ধারক।

আপাতত উইন্ডোজ ১০-এ আপগ্রেড করা থেকে বিরত থাকুন

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইন্ডোজ ১০ নিয়ে মাইক্রোসফটের একটি উচ্চাভিলাষী লক্ষ্য আছে। সেটি হলো তিন বছরের মধ্যে ১০০ কোটি উইন্ডোজ ১০ ব্যবহারকারী তৈরি করা। মাইক্রোসফটের মাতামাতি এবং নিজের অপারেটিং সিস্টেম ঘাঁটাঘাঁটির স্বভাব থেকে কিছু দিন উইন্ডোজ ৭-এর সাথে ডুয়াল বুটে উইন্ডোজ ১০ চালালাম। সেই ব্যবহার অভিজ্ঞতা থেকে এই পোস্ট।

২৯শে জুলাই রিলিজ হওয়া উইন্ডোজ ১০ ভার্সনে 'ফাইনাল' তকমা লাগলেও সেটা অত্যন্ত বাগি এবং আনস্ট্যাবল রয়ে গেছে। বাগগুলি দূর করতে রিলিজের দুই সপ্তাহের মধ্যে মাইক্রোসফটকে তিনটি কিউমিউলেটিভ আপডেট রিলিজ করতে হয়েছে। তাতে কিছু বাগ দূর হলেও অনেক বাগ এখনও রয়ে গেছে যেগুলি ধীরে ধীরে আপডেটের মাধ্যমে মাইক্রোসফট দূর করবে। ধরে রাখা যায়, উইন্ডোজ ৮-এর সমস্যাগুলি দূর করে যেমন ৮.১ এসেছিল, উইন্ডোজ ১০ এর ক্ষেত্রেও ছয় মাস বা এক বছরের মধ্যে ১০.১ বা একটা আপডেটেড ভার্সন চলে আসবে এবং সেটা দৈনন্দিন ব্যবহারের জন্য অনেক বেশি স্ট্যাবল হবে।

স্ট্যাবিলিটির পরে পার্ফরমেন্সে আসা যাক। ক্ষেত্রবিশেষে উইন্ডোজ ১০ যথেষ্ট স্লো। বুট হতে বেশ ভালো সময় নেয়। উইন্ডোজ অ্যাপগুলি এখনও ডেস্কটপ অ্যাপের মতো পারফর্ম করতে পারে না। 'মুভি অ্যান্ড টিভি' অ্যাপে একটা ১০৮০পি এমকেভি ভিডিও চালালেই পার্ফরমেন্সের ঘাটতি বুঝা যায়। টেকস্পটের বেঞ্চমার্কেও দেখা গেছে অনেক ক্ষেত্রেই উইন্ডোজ ১০ উইন্ডোজ ৭ বা ৮.১ এর চেয়ে পার্ফরমেন্সে পিছিয়ে আছে।

তৃতীয় ব্যাপার হচ্ছে প্রাইভেসি। উইন্ডোজ ১০ ডিফল্ট সেটিংয়ে একটি স্পাইওয়্যার। সে নিয়মিত আপনার ইমেইল, চ্যাট, ব্রাউজিং হিস্ট্রিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য মাইক্রোসফটের কাছে পাঠাতে থাকে এবং মাইক্রোসফট এগুলি নিয়ে যা খুশি তাই করতে পারে। আগের উইন্ডোজ ভার্সনগুলিও ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতো কিন্তু সেগুলি মূলত টেকনিক্যাল তথ্য (যেমন: হার্ডওয়্যার কনফিগারেশন, পার্ফরমেন্স রিপোর্ট, ইউজার সেটিংস ইত্যাদি) এবং সাধারণত ডিফল্টভাবে সেগুলি চালু থাকতো না। উইন্ডোজ ১০ শুরু থেকেই এগুলি চালু করে রাখে। সুতরাং ইন্সটলের পর প্রথমেই আপনার উচিৎ হবে Settings > Privacy থেকে তথ্য সংগ্রহের অপশনগুলি বন্ধ করে দেয়া।

আমার পরামর্শ হলো, আপাতত উইন্ডোজ ১০-এ আপগ্রেড না করা। মাইক্রোসফট খুব অ্যাগ্রেসিভভাবে উইন্ডোজ ১০ প্রমোট করছে। উইন্ডোজ ৭ বা ৮.১ ব্যবহারকারীরা নিয়মিত উইন্ডোজ ১০-এ আপগ্রেড হবার নোটিফিকেশন পাচ্ছে। যারা উইন্ডোজ ১০-এ ইতিমধ্যে আপগ্রেড করে ফেলেছেন তারা প্রাইভেসি সেটিংস বন্ধ করে উইন্ডোজ আপ-টু-ডেট রাখুন। আর যারা এখনও আপগ্রেড করেননি তারা উইন্ডোজ ৭ বা ৮.১ ব্যবহার করতে থাকুন যতদিন না ১০ আরও স্ট্যাবল হচ্ছে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×