দুটি ঘুমন্ত বাচ্চা ও একটি ঘুমন্ত কুকুর ; একটি ছোট্ট প্রশ্ন
৩০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওরা তিনজন প্রায় পুরো ওভারব্রিজ দখল করেই ঘুমাচ্ছিলো, যেভাবে বাচ্চারা পুরো বিছানাজুড়ে হাত-পা ছড়িয়ে ঘুমায়। ওদের শান্তির ঘুমে এই দুমিনিটে কাউকে একটুও ব্যাঘাত ঘটাতে দেখিনি। পথচলতি মানুষের এই আচরন লক্ষ্য করে মনটা সত্যিই ভালো হয়ে গিয়েছিলো। আজই সকাল ৯:৩০ টায় মতিঝিল শাপলা চত্বর ওভারব্রিজ ক্রস করতে গিয়ে এই দৃশ্য চোখে পড়ে। সাবধানে পার হয়ে যাচ্ছিলাম, কি মনে ঘুরে দাঁড়িয়ে হাতের ফোনটি নিয়ে দু্টো স্ন্যাপ নিলাম। ছবি তোলার পর একটু দুরে দাঁড়িয়ে দু মিনিট মানুষের আচরন লক্ষ্য করলাম। যে আমি আজ থেকে ২০ বছর আগেও গ্রামে গেলে দেখতাম দলবেঁধে মানুষ (!) নির্বোধ পশুকে কারন ছাড়া পিটিয়ে মারতে। আমাদের দেশের অনেক নাম জানা-অজানা বুনো পশু-পাখি মানুষের অমানুষিক অত্যাচারে বিলীন হয়ে গেছে। সেই মানুষদেরই পরের প্রজন্ম একটু একটু করে হলেও সভ্য হচ্ছে।
আচ্ছা বলুনতো বাচ্চাগুলো আগে ঘুমিয়েছিলো নাকি কুকুরটা আগে ঘুমিয়েছিলো ? আর একটা কথা, দৃশ্যটার আলোকিত দিকটাই আমরা আলোচনায় আনবো, অন্ধকার দিকটা নয়। অন্ধকার দিকটা নাহয় তোলা থাকুক অন্য কোনে পোস্টের জন্য..............আজ মনটা খারাপ করতে চাই না...........
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন