
মতিঝিল অফিস পাড়া, মোহামেডান স্পোর্টিং ক্লাব গেইট। আজ দুপুর আনুমানিক ১ টা প্রায়। সিটি সেন্টারে কাজ সেরে ভেতরের রাস্তা দিয়ে হেঁটেই শাপলা চত্তরে নিজের অফিসে ফিরছিলাম। দুর থেকেই কয়েকটা কুকুরের হল্লা চিল্লা দেখে একটু সাবধান হতেই হলো। বলাতো যায়না, পশু বলে কথা। সামনাসামনি এসে ভাল করে লক্ষ্য করে থমকে গেলাম। মোট ৬ টা কুকুর। ৪টা ঠায় পাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। বাকী দুটার একটা অন্যটাতে উপগত। মেয়ে কুকুরটা কঠিনভাবে অনিচ্ছুক। সেই চিৎকার করে প্রতিবাদ করছে। রীতিমত তার অসহায় গোঙ্গানি কানে লাগছে। পাশ দিয়ে পার হতে গিয়ে লক্ষ্য করলাম আরো কয়েকজন পথচারীও এই বিষয়টা লক্ষ্য করে দু একটা মন্তব্য করলেন।
মনটা বিষাদে ভরে উঠলো যে বিষয়টায়, পশুদের ভিতরে জোর জবরদস্তিমুলক মিলন সাধারনত দেখিনি, দেখেছি একজনের অন্যায় আচরনে অন্যরা বরং ঘেউ ঘেউ শব্দ করে হলেও দুর থেকে প্রতিবাদ জানাতে। আর মানুষের ভিতরে দেখেছি বরং এই হিংশ্রতা। দেখেছি অন্যের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ না করে নিশ্চুপ হয়ে তা দেখে যেতে। মানুষের এই নোংরা আচরন পশুরাও কি আত্বস্থ করছে ইদানিং। পাশবিকতা আর মানবিকতার পার্থক্য নিরুপন করতে আমি আর পারছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


