somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জকিগঞ্জ থেকে ডিজিএমকে প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জকিগঞ্জ থেকে ডিজিএমকে প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

ঘনঘন লোডশোডিং এবং বিদ্যুৎ অনিয়মের কারনে ডিজিএমকে প্রত্যাহারের দাবিতে আজ সন্ধ্যায় স্থানীয় রতনগঞ্জ বাজারে, রতনগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন। বিশিষ্ট সমাজসেবী ও সাবেক ৯নং মানিকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, মাহতাব উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে ও জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক কায়েছ মাহমুদ চৌধুরী (সিপার) এর পরিচালনায় বক্তব্য প্রদান করেন যুব সংগঠক ছামাদুর রেজা চৌধুরী, হাসনুর আলম চৌধুরী, ফুলতলী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সংগঠক- বাবর হোসাইন চৌধুরী, ফয়ছল আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সদস্য সচিব নূরুল আমিন সুলতান, জকিগঞ্জ প্রতিবন্ধি কল্ল্যাণ সংস্থার চেয়ারম্যান আল আমিন হক ময়নুল, বারোহাল ইউনিয়ন ছাত্র নেতা- জুনেদ আহমদ খাঁন, ক্ষুদে প্রযুক্তিবিদ মিউজিক রাসেল, মেহেদী হেলাল এসময় আরো উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন শাবু, সেলিম আহমদ, গৌছ উদ্দিন, রায়হান, কামরুল, রাজু, মাজেদ, সাবুল, আকবর সহ মোমবাতি হাতে এলাকার শত শত মানুষ।

বক্তরা উক্ত মানবন্ধনে জকিগঞ্জ বিদ্যুতের পরিচালক আক্তার হোসেন রাজুর সমালোচনা করে বলেন- সরকার জকিগঞ্জের প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ প্রদান করার পরেও এই ধারাবাহিক লোডশেডিং এর কারনে সে কোন পদক্ষেপ নিচ্ছে না। বক্তরা বলেন- বিদ্যুৎ বিপর্যয়ের কারনে ইলেকট্রো ব্যবসা, ইন্টারনেট যোগাযোগ ও কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত হচ্ছে। জকিগঞ্জ বিদ্যুতের ডিজিএম এর কঠোর সমালোচনা করে বলেন- জকিগঞ্জ পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা থাকার পরেও কেন জকিগঞ্জের মানুষ বিদ্যুতের অতি মাত্রায় লোডশেডিং এর শিকার, কেন এই অনিয়ম, যদি অনতিবিলম্বে উক্ত সমস্যার সমাধান না করা হয়, তা'হলে রতনগঞ্জ থেকে শুরু করে তথা জকিগঞ্জবাসী উপযুক্ত পদক্ষেপ নিবে, প্রয়োজনে ডিজিএমকে প্রত্যাহারের জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিবে।

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×