হায় ইলিশ তুমি কার!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পহেলা বৈশাখে রুপালি ইলিশ। বাঙালি ভোজন রসিকের রসনাতৃপ্তিতে এর বুঝি জুড়ি নেই। পহেলা বৈশাখে পান্তা ইলিশ বা ইলিশ-ভাজার মৌ মৌ গন্ধে একাকার হয়ে যায় বাংলাদেশের মানুষ। কিন্তু এই ইলিশ কি সবার ভাগ্যে জোটে? ধরা যায়, ছোঁয়া যায়। আসলে ইলিশ এখন সর্বসাধারণের নাগালের বাইরে। দাম শুনলেই সাধ মিটে যাওয়ার দশা। এক/দেড় কেজি ওজনের একেকটি ইলিশের দাম হাজার-বারশ’ টাকা। কোন কোন ক্ষেত্রে দেড় হাজার টাকা পর্যন্ত। জাটকা নিধনের বিরুদ্ধে সরকারের নানা উদ্যোগ এবং প্রচার-প্রপাগান্ডা উপেক্ষা করে বাজারে যে বাচ্চা ইলিশ (জাটকা) আসছে, সেগুলোও দেড়/দুশ’ টাকা করে। স্বাদহীন, গন্ধহীন, কাঁটায় ভরা এসব ছোট ছোট ইলিশ খেয়েই মধ্যবিত্তকে রসনাতৃপ্ত করতে হচ্ছে। এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা। মধ্যবিত্ত ও নিুমধ্যবিত্তের হয়েছে যত জ্বালা। তাদের সাধ আছে সাধ্য নেই, চিত্ত আছে বিত্ত নেই। আর তথাকথিত অর্থশালী, বিত্তশালী যারা বাঙালি সংস্কৃতিকে অন্তরে ধারণ না করে পান্তা ইলিশকে উপহাস করে, বাজারের বড় বড় ইলিশগুলো তাদের কিচেনেই ঠাঁই পায়। সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বাজারঘাটে ইলিশ উঠতে শুরু করেছে।
ইলিশের ডিম ছাড়ার সময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলেদের সহায়তা দিয়েছে সরকার। এতে কিছুটা হলেও কাজ হয়েছে। তবে জাটকা ধরার বিরুদ্ধে যেমন তোড়জোড় চলছে, তেমনি তোড়জোড় কিন্তু জাটকা বিক্রির ক্ষেত্রে নেই। এক্ষেত্রেও সরকারকে তৎপর হওয়া উচিত বলে অনেকেই বলছেন। বাজারে যেন শুধু বড় ইলিশই আসে, জাটকা নয়। বাজারে যদি সবই বড় ইলিশ আসে তবে নিশ্চয়ই দাম কমবে। তখন মধ্যবিত্তরাও হয়তো এক টুকরো ইলিশ মুখে তুলতে পারবেন।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।