বিলুপ্তির পথে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী খেঁজুর গাছ
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাব ও উপর্যুপরী কর্তনের ফলে বিলুপ্ত হতে চলে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাসী খেঁজুর গাছ। খেঁজুর গাছ মূলতঃ এ দেশের একটি মূল্যবান বৃক্ষসম্পদ হিসেবে বিবেচিত। আমাদের রসনা তৃপ্তিতে খেঁজুর গাছ থেকে আমরা প্রতি শীত মৌসুমে পেয়ে থাকি সুস্বাদু গুড়-পাটালীসহ স্বাদে ভরা অনেক রকম খাদ্য।
নবান্ন উৎসবের খাবার প্রস্তুতের অতি প্রয়োজনীয় উপাদান রস বা গুড় আমরা পেয়ে থাকি এই খেঁজুর গাছ থেকে। পিঠা-পুলি-পায়েস রাঁধতে খেঁজুর রস বা গুড়ের কোন জুড়ি নেই। খেঁজুর রস বা গুড় বেশ অর্থকারী ফসল হিসেবেও বিবেচিত। খেঁজুর রস দিয়ে তৈরি সুস্বাদু গুড়, পাটালী বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়ে থাকে। এছাড়া ফল হিসেবে খেঁজুরও বেশ মজাদার ও সুস্বাদু খাদ্য। গ্রাম অঞ্চলে শীত মৌসুমে অনেক পরিবারের অন্ন-বস্ত্রের সংস্থান হয় এই খেঁজুর গাছ থেকে। অন্যের গাছ বর্গা নিয়ে তা থেকে উপার্জিত গুড় বা রস বাজারে বিক্রি করে বেশ স্বাচ্ছন্দে সংসার চলে অনেকেরই। অতি প্রয়োজনীয় খেঁজুর গাছের রস ও গুড় দিয়ে এত সুস্বাদু খাবার তৈরি হলেও বর্তমানে দক্ষিণাঞ্চল থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছে ঐতিহ্যবাহী খেঁজুর গাছ। নানা প্রয়োজনে উপর্যুপরী কর্তন করা হচ্ছে খেঁজুর গাছ। কখনও বসতবাড়ি তৈরির উদ্দেশ্যে জায়গা স্বল্পতার জন্য কাটা হচ্ছে খেঁজুর গাছ, আবার কখনও ইটের ভাটার জ্বালানী হিসেবে খেঁজুর গাছ কেটে উজাড় করে দেওয়া হচ্ছে।
নির্বাচরে খেঁজুর গাছ কাটা হলেও নতুন করে এর চারা রোপণের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রাকৃতিকভাবে যা জন্মাচ্ছে তাও আবার সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে ছাগল-গরুতে খেয়ে ফেলছে। যার ফলে বর্তমানে এ গাছের সংখ্যা প্রায় শূণ্যের কোটায় দাঁড়িয়েছে। গ্রাম বাংলার মানুষের অতি প্রয়োজনীয় এই বৃক্ষটি এ ভাবে নির্বিচারে নিধন হতে থাকলে এক সময় ঐতিহ্যবাহী এই খেঁজুর গাছ দক্ষিণাঞ্চল থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাই নতুন করে চারা রোপণের উদ্যোগ গ্রহণসহ সুষ্ঠু রক্ষণাবেক্ষণের মাধ্যমে এবং এর কর্তনের উপর বিধি নিষেধ আরোপ করে গ্রাম বাংলার মানুষের অতি প্রয়োজনীয় এই বৃক্ষ সম্পদকে রক্ষা ও সম্প্রসারণ একান্ত আবশ্যক।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।
তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুন