চৈতের অর্ধেক শেষ।
গরমের না। কোকিলের ডাক তো ঝিমিয়ে আসছে। ক্ষমতাপ্রেমীদেরও এখন পূর্ণ যৌবন।
রাজনীতি লীলায় মেতেছে উভয় জোট। জট লাগছে সাধারণ মানুষ কাজেকর্মে।
যানজটগুলো সপ্তাহকাল ধরে হাওয়া। দিব্যি অফিসে আসা যায় যানজট এড়িয়ে।
কারণ মানুষের পকেট শূণ্য। ঘরের বাইরে যেতে চায়না অতি জরুরী কাজ ছাড়া।
কোকিলের কণ্ঠ ঝিমিয়ে আসছে গরমের কারণে। আর রাজনৈতিক দলগুলো মরণপণে মাঠে নেমেছে
কারণ এটা সরকারের শেষ বছর
বিরোধী দলের ক্ষমতা দেখানোরও শেষ সুযোগ।
বারোটা বাজে আমজনতার।
ঠিক চৈতের টেকোমাথার মানুষের রাজপথে দাঁড়িয়ে থাকার মতো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




