অগণিত সুউচ্চ দালান এবং লাখ লাখ যানবাহনের ভিড়ে ঢাকা শহরে উন্মুক্ত পরিবেশ আর মুক্ত বাতাসের জন্য নগরীর উদ্যানগুলোই একমাত্র ভরসা। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্টি্থত রমনা উদ্যানের আয়তন, গাছপালা এবং অনেকটা সৌন্দর্যের কারণেই নগরবাসীর কাছে একটি আকর্ষণীয় স্ট্থান হিসেবে পরিচিত। প্রতিদিন ভোরে শত শত মানুষ প্রাতঃভ্রমণের জন্য সেখানে যায়। ভোরে উদ্যানটিতে তেমন কোনো সমস্যা দেখা না দিলেও দিনের অন্যান্য সময় রমনা বেড়াতে আসা মানুষের জন্য অনিরাপদ হয়ে ওঠে। টোকাই, ভিুক এবং হকারদের অনবরত ঘ্যানঘ্যানের কারণে বেড়ানো দহৃরে থাক স্ট্বাভাবিক হাঁটাচলাও কষদ্বকর হয়ে পড়ে। তার ওপর ছিনতাইকারীর উৎপাত তো রয়েছেই। এছাড়া উদ্যানটিতে নানারকম মাদক ব্যবসা এবং অশালীন কর্মকা- ঘটে থাকে বলেও অভিযোগ রয়েছে। প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষের শহর ঢাকায় উদ্যানের সংখ্যা হাতেগোনা মাত্র কয়েকটি। নতুন করে উদ্যান তৈরির মতো স্ট্থানও এখানে নেই। সুতরাং নগরবাসীর কথা বিবেচনা করেই রমনা উদ্যানকে ছিনতাই এবং অন্যান্য অপরাধচত্রেক্রর হাত থেকে রা করে নগরবাসীর চলাফেরার উপযোগী করে তুলতে হবে। উদ্যানটির নিরাপত্তা বাড়ানোর জন্য কর্তৃপরে দৃষদ্বি আকর্ষণ করছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



