অবশেষে চূড়ান্ত বিজয় অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে নেপালের গণআন্দোলন। সেখানে রাজা জ্ঞানেন্দ্র হার মেনেছে সাধারণ মানুষের আন্দোলনের কাছে। গিরিজা প্রসাদ কৈরালা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে নেপালে কি শান্তি আবার ফিরে আসবে?
সাতদলীয় জোট কৈরালাকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিলেও মাওবাদীরা তাদের অবস্থান থেকে একচুলও নড়তে রাজী নয়। তারা ভাবছে কিভাবে নিজেদের ক্ষমতা দেখাবে।
তার মানে হচ্ছে আগামীদিনের নেপালও খুব একটা সুস্থ অবস্থায় ফিরে যাবে তা মনে হয় না।
খুন চলবেই যতদিন মাওবাদীরা থাকবে। আর মাওবাদীদের মদদদাতারাও কি বসে থাকবে তাদের লালরং-কে ছড়িয়ে না দিয়ে।
সুতরাং নেপালের গণআন্দোলনে আপাতত স্বস্তি বোধ হ েলও আখেরে কিন্তু চূড়ান্ত শান্তি সেদেশে আসছে না।
তবে যারা মনে করেন যে, ভারত ও আমেরিকা যেহেতু রাজার ঘোষনাকে সাধুবাদ জানিয়েছে তাই মনে করা যেতে পারে সেখানে স্বস্তি ফিরে আসতে পারে। কিন্তু তেমন মনে করার খুব একটা যুক্তি আছে বলেও মনে হয় না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




