শামীমকে হত্যা করেছে পুলিশ। এখন তদন্ত হচ্ছে তাকে সামনে দিয়ে গুলি করেছে নাকি পেছন থেকে গুলি করেছে। সামনে থেকে গুলি করলে কোন পুলিশ পেছন থেকে করলে কোন পুলিশ গুলি করতে পারে এটা কথা নয়। আসলে গুলি করা হয়নি এমন একটা যুক্তি খাঁড়া করতে পারলেই তদন্তের উদ্দেশ্য সফল হয়ে যাবে। ইতোমধ্যে পুলিশ সাফ সাফ বলে দিয়েছে যে এই গুলি তারা করেনি।
প্রশ্ন হচ্ছে কে করেছে তাহলে।
দুষ্কৃতকারী?
সন্ত্রাসী?
রাজনৈতিক ক্যাডার?
কিংবা অন্য কেউ।
ভালো কথা। এই প্রশ্নের জবাবও বের করতে হবে সরকারকেই। আর তা নাহলে মনে করতে হবে সরকারই এই হত্যাকাণ্ডের জন্য দায়ি। কে গুলি করল কিংবা কোন দিক থেকে গুলি হয়েছে এটা বড় কথা নয়। সে মারা গেছে এটাই বড় কথা। তার মৃতু্যর দায় নিতে হবে সরকারকে । তার দায় নিতে হবে প্রশাসনকে।
আর ভিসি পদত্যাগ করেছে বলে সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবনার কোনো কারণ নেই। কারণ দলীয় বিবেচনায় যেসব নিয়োগ হবে তার চেয়ে ভালো সুফল পাওয়ার সম্ভাবনা থাকবে না সেখানে।
চারিদিকে যেভাবে দুরাচার মাথা উচিয়ে হাতছানি দেয় তা থেকে রক্ষা পেতে হলে এখনি একটি প্রার্থনা সভার আয়োজন করা দরকার। সেখানে পরিচালকের ভূমিকা পালন করবে বাংলাদেশের ভোটারগণ। তেমনি প্রার্থনাসভায় সবাইকে আমন্ত্রণ জানাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



