somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাওয়া (ধারাবাহিক গল্প)

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আমির আলি। ট্রাক চালাই। সপ্তাহে তিন-চার দিন পরিবার ছাড়া থাকতে হয় ট্রাকে ট্রাকে। ট্রাক চালানো যত সহজ মনে হয় আসলে কাজটা অনেক কঠিন। পাঁচ টনের পরিবর্তে মাল টানতে হয় দশ-বার টন। মালিকের ইচ্ছা। না করার কোন উপায় নাই। চাকরী থাকবো না। এত বোঝা টানতে গিয়া বিপদেও পড়তে হয় মাঝে মধ্যে। কখনো নিয়ন্ত্রন হারানো, কখনো অন্য গাড়ীকে ধাক্কা দেয়া, ছোট খাট ঠেস, ঘষা, ধাক্কা তো লাগেই। যত দোষ, নন্দ ঘোষের মত সব দোষ তখন ট্রাক চালকের ঘাড়ে আইসা পড়ে। ট্রাকের ইস্টিয়ারিং ধরলে খালি চিন্তা আর চিন্তা। না জানি কখন এক্সিডেন কইরা ফালাই, কোন সময় বেরেক ফেল করি।

খেপ শেষ হইলেও কাজ শেষ হয় না। গাড়ী ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন কইরা মালিক রে বুঝাইয়া দিতে হইবো। যদিও কাজটা আমি করি না, করে আমার দুই শিষ্য । আমার শিষ্য দুইটাও ওস্তাদ বলতে জান দিয়া দেয়। একসময় আমিও দিতাম।

গত শনি বার আমার দুই শিষ্য গাড়ী ধুইতেছিলো। আমি দূরে বইসা বইসা দেখতেছিলাম। দেখতেছি আর বকা ঝকা করতেছি। মা বাপ তুইলাই গালাগালি করি। আমার ওস্তাদও তাই করতো। যত গালি খাইছি, তা ফিরত দিয়া মনের জ্বালা মিটানোর চেষ্টা করি। তাই কারনে অকারনে গালি দেই। একটা নেভি সিগারেট ধরাই। দুই আঙ্গুলের মাঝখানে সিগারেট ধইরা আরামছে টানি। এই একটা জিনিস খাইয়া আমি সবচাইতে বেশী মজা পাই। এত আরাম কইরা কোন কিছু খাওয়া যায়, সিগারেট খাওয়া শিখার আগে আমি জানতাম না। সিগারেট টানতে টানতে হঠাত কানে আসে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ। পিছন দিকে তাকাইয়া দেখি বছর দুই বয়স হইবো মাইয়াটার। কানতে কানতে আমার দিকেই আইতাছে। আমার সিগারেট প্রায় শেষ। ফালাইয়া দিলাম। মাইয়াডা আমার কাছে আইসা দাড়াইলো। মাইয়াডা সুন্দর। জামা কাপড়ও আমাগো বস্তির পোলাপাইনের মত না। অনেক ভাল। চোখ থাইকা পানি না যেন মায়া ঝরতাছে। কানতাছে তো কানতাছে। চোখ লাল হইয়া গেছে। আমার মায়া লাগলো। আমি কিছুক্ষন তাকাইয়া থাকলাম তার দিকে।
জিগাইলাম- কান্দো ক্যান?
কোন কথা নাই। আমারে মনে হয় একটু ভয় পাইছিল। গলাডা নরম কইরা আবার জিগাই-তুমার মায় কই? আবারও নিচ্চুপ। কথা কয় না। পাশের টং থিকা এক টাকা দামের একটা লজেন কিনা মাইয়াটার হাতে দিলাম। মাইয়াটা ভয়ে ভয়ে নিল। ভয় মনে হয় কাটতাছে। তাও দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতাছে।
জিগাইলাম- আরেকটা লজেন নিবা?
মাইয়াডা কানতে কানতে মাথা নাড়াইলো। আরেকটা নিবো। আরেকটা লজেন কিনা মাইয়াডার হাতে দিলাম। কান্না থামলো। আস্তে আস্তে তার নাম জানতে পারলাম –সুমি। আর কিছু বলতে পারে না। বাপের নাম, দাদার নাম, ভাই বোন মায়ের নাম কিছুই বলতে পারে না। বাড়ি কই জানে না। ঝামেলায় পড়লাম।
কালু, আমার ছোট শিষ্য, তারে কইলাম-এই মাইয়াডারে চিনস?
কালু কইলো- না, ওস্তাদ। চিনি না। কেডা?
গালি দিয়া কইলাম-হালারপুত, আমি চিনলে কি তরে জিগাইতাম?
-তয় যে লজেন কিনা দিলেন?
-হালায় কয় কি? এত্তটুক মাইয়া কানতাছে, লজেন দিমু না কি কাঁচা মরিচ দিমু নি? না চিনলে চুপ থাক, এত কতা কছ ক্যান?
কালু চুপ মারে।

সেন্টুরে জিগাই। হেও না করে। আমি গাড়ী ধোঁয়া শেষ না হওয়া পর্যন্ত দেখি কেউ তালাশ করতে আসে কি না। আমি সুমির সাথে কথা কইতে থাকি। বুঝতে পারি ভাই বোন মনে হয় নাই। থাকলে তো নাম কইতে পারার কথা। তয় মা বাবার নাম জানে না। এই বয়সের বাচ্চারা মা বাবার নাম নাও জানতে পারে।

(চলবে......)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×