somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিতো কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার বাদে প্রতিদিনই গিয়েছি শাহবাগে। বিশেষ কাজে গ্রামের বাড়িতে যেতে হয়েছিল শুক্রবার। তাই যেতে পারিনি। রাতে বাসায় এসে টিভিতে দেখলাম। এত লোকসমাগম হয়েছিল! আমি যেতে পারিনি তো কি হয়েছে? যারা গিয়েছে, তাদের সংখ্যা তো আমার কয়েক লক্ষগুন।

গ্রামে ছিলাম বলে জানতে পারিনি, কত মানুষ জমায়েত হয়েছিল! আমি অভিভুত। শনিবারও গেলাম। এত মানুষ কোথা থেকে আসে। জোর করে তো কাউকে আনা হচ্ছেনা, রাজনৈতিক দলগুলো যা করে। সবাই প্রানের তাগিদেই এসেছে। যেমন আমি আসি।

রবিবারও গেলাম। শনিবার ভেবেছিলাম, আজ ছুটির দিন তাই হয়তো এতো মানুষ। রবিবার এত মানুষ কেন, আজতো ছুটির দিন না। আজ স্কুল, কলেজ, অফিস, আদালত সবই খোলা।

একটা কথা আমার মনে হতে থাকে। এতদিন কোথায় ছিল দেশের জনগন? কোথায় ছিল এই প্রজন্ম? এমন একটা আন্দোলন আগে হয় নি কেন? কি মন্ত্রবলে ঘুমিয়ে রাখা হয়েছিল এই প্রজন্মকে?

আমার চল্লিশ বছরের জীবনে জাতির জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যেতে দেখেছি। মধ্যবিত্তের মুল্যবোধ, নৈতিকতা, সহমর্মিতা, মনবিকতা, এমনকি প্রতিবাদের ভাষা পর্যন্ত হারিয়ে যেতে বসেছিল। একসময় ভাবতে শুরু করেছিলাম, জাতি হিসাবে আমাদের মৃত্য হতে আর বেশী দেরী নাই। কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুন প্রজন্মকে পতনোন্মুখ দেখতেই প্রস্তুতি নিয়েছিলাম মনে মনে। অন্ধকার ভবিষ্যতের দুঃচিন্তায় কত প্রহর কাটিয়েছি পরাজয়ের গ্লানি নিয়ে।

কিন্তু আজ আমি শাহবাগের মোড়ে এ কি দেখছি? আমার ভুল ভাঙতে শুরু করছে। যেভাবে এরা এখানে সমবেত হয়েছে তা আগে কখনো দেখিনি। কেউ কাউকে চিনে না অথচ মনে হচ্ছে অনেক দিনের চেনা। সবার চোখ মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। ছোট ছোট এক একটা গ্রুপ আসছে, গোল হয়ে বসে স্লোগান দিচ্ছে। কেউ কারো সাথে সামান্যতম ঠোকাঠুকিতেও জড়াচ্ছে না। এ অভাবনীয় । ছেলে মেয়ে ভেদাভেদ পর্যন্ত ভুলে গেছে। কেউ কাউকে টিজ পর্যন্ত করছে না। ছেলেমেয়ে গাঁ ঘেষাঘেষি করে বসে স্লোগান দিচ্ছে। একটা ও অশ্লিলতা চোখে পড়েনি এই কয়দিনে। বোরখাওয়ালী, শাখাওয়ালী সব একাকার।

একসময় মানুষ ভাবতে বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার হবে না। গাড়ীতে লাল সবুজের পতাকা নিয়ে বীরদর্পে ঘুরে বেরাবে এরা। মাথা নিচু করে থাকবে বাকীরা, আর ওরা হয়ে যাবে আমাদের দন্ডমুন্ডের কর্তা।
কেন জানি আমার চোখে কান্না চলে আসলো। নিজেকে নিয়তির কাছে সপে দেবার গ্লানি আর বইতে হবে না আমাকে। আর যাই হউক, একটা আশা তো জেগে থাকবে আরো কিছুকাল-এই তরুনরা যে আগুন জ্বালিয়ে দিয়ে গেল সমাজের বুকে তাতে পুড়ে খাটি হবে সমাজের পচনধরা মুল্যবোধ, ভুলে যাওয়া আত্মমর্যাদা, হারিয়ে যাওয়া মানবিকতা। আর আরও শানিত হবে ভবিষ্যত প্রজন্ম, আরো শানিত হবে তাদের প্রতিবাদের ভাষা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×