আজ সন্ধায় ফেসবুক খুলেই খুনীর ছবি দেখতে হলো।
ফেসবুক ভর্তি কেবল খুনির ছবি।
ফেসবুক স্ক্রল করে যতই নীচের দিকে নামি,
আমার সামনে শুধু খুনীর ছবি ভেসে আসে।
প্রথমে হলো কি বলি ।
-একটু নাদুস নুদুস ছবি দেখলেই মনে হতে থাকলো-
এটা সেই খুনীটার ছবি।
তারপর স্ক্রল আরো নীচে যাই।
যারা একটু কম নাদুস নুদুস, তাদেরকেও খুনী মনে হয়।
আর ও কিছুক্ষণ পরে-
যারা একেবারেই নাদুস নুদুস না তাদেরকেও খুনী মনে হয়।
একটু পরে,
রোগা পটকাদেরকেও খুনী মনে হতে থাকে।
প্রথম দিকে শুধু পুরুষের ছবি দেখলেই খুনী মনে হতো।
এখন নারী পুরুষ যাকেই দেখি তাকেই আমার খুনী বলে মনে হয়।
প্রথম দিকে অপরিচিতদের ছবিকেই শুধু খুনীর ছবি মনে হতো।
এখন নিজের ছবি দেখেও আতকে উঠি।
নিজেকে আমার খুনী মনে হয়-রাজনের খুনী।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




