যদি বলি ভালোবাসি,মুখ ফিরিয়ে নিবে?
নাকি হাত ধরে বলবে "চল একটু নিরবে হাটি"।
প্রচন্ড বৃষ্টি,দুইজনের হাতে দুই ছাতা।
দুই ছাতার নিচেই দু-জন চলবো?
নাকি তুমি হাত ধরে বলবে,"আস এক ছাতা নিয়েই হাটি।
প্রচন্ড গরমে ঘামে ভিজে তোমাকে দেখতে এলাম।
দেরি বলে বকাঝকা শুরু করবে?
নাকি ওড়না দিয়ে মুখ মুছে দিতে দিতে বলবে "অনেক কস্ট হয়েছে বুঝি..",
সাথে মায়া জড়ানো হাসি।
হাতে সময় কম,তাড়াতাড়ি যেতে হবে।
এসেই চলে যাবে?
নাকি বলবে " কিছু সময় বসি"।
প্রচন্ড মন খারাপ তোমার,আসলাম আমি।
আমার উল্টাপাল্টা কথায় রেগে যাবে?
নাকি আদরি গলায় ধমকে বলবে "বস এখানে,তোমার কাধে মাথা রাখি"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



