
অসময়ে বৃষ্টির গান কেমন হয়?
বিরক্তিকর অথবা অসহ্য, তাই না!!
তবুও কাল্পনিকতা ছোয়াঁর একটু বৃষ্টি দরকার,
আমি তুমি ভেজার জন্য।
সে বিভ্রান্ত অথবা দ্বিধাগ্রস্ত।
বোঝা না বোঝার অনিশ্চিত চোখে মন স্পর্শহীন হাসি,
এসেই মিলিয়ে গেল তার মুখে।
নিমিষে মুখেচোখে ভিড় করলো উচ্চ মেঘ,
যে মেঘে কখনোই বৃষ্টি হয় না।
আর আমি,
বিন্দুসদৃশ বৃষ্টিকণা আগমনবার্তার,
নিশ্চয়তা চাইলাম আনাবৃত উলঙ্গ আকাশ হতে।
যারা সংযুক্তভাবে মেঘের মতই উড়ছে।
অপেক্ষায় হল বেলা অত:পর রাত্রি,
হলনা তখনো কাল্পনিক বৃষ্টি ছোঁয়ার প্রাপ্তি ।
অবশেষে মানবিক অস্থিরতায় উপলব্ধি করলাম,
অসময়ে মুক্তরূপ বৃষ্টি প্রত্যাশা অন্যায় এবং
রংহীন জীবন রঙ্গ মঞ্চসজ্জার অংশ নয়।।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



