somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিড়ালের নাম রাখিলাম টাইগার

০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে বাটীতে থাকি ইহাকে গরীবখানা বলিলে দোষ হইবে না।
বৃষ্টি শুরু হইলে বিদ্যুৎ চলিয়া যায় বলিয়া মটর পানি উঠাইতে না পারিলেও,
চালের ফুটো চুয়াইয়া যেই পানি আসিবে তাহা দিয়ে একখানা বালতি না হোউক আধা বালতি অনায়াসে ভরিয়া যায়।
যাহাই হোক সেটা এইখানের আলোচ্য বিষয় নয়।
মেসের নাম গারিবুল্লা ভিলা হইলেও মনের দিক হইতে যথেষ্ট পরিমাণ বড়।
এই তো বছর হইল,
পাশের ভদ্রবেশী বড়লাটের বাসায় এক পোয়াতি বিড়াল তিনখানা বাচ্চা প্রসব করিয়াছে।
বড়লাটের বিরাট বাটীতে তাহাদের স্থান সংকুলান হইল না।
তাহাদের প্রতি ঘরে বিড়ালের ফটোগ্রাফ সোভা পাইলেও জন্ম হইবার পরপর মা বিড়াল তাহারা রাখিয়া ছোট বিড়ালদের ফেলিয়া গেল এই গরীবখানার সামনে।
যখন কান্না শুনিয়া যখন দৃষ্টি গোচর হইল,
ততক্ষণ দুই বিড়াল ইহজগৎ ছাড়িয়াছে ক্ষুদা জ্বালায়।
কোন কিছু চিন্তা না করিয়া অতি যন্তে কোলে তুলিয়া নিল ছোট ভাই রাফি।
ইহাই মনে হয় প্রচলিত সমাজে 'দুর্দিনের পরেই আসিবে সুদিন'।
বিড়ালের শুরু হইল সুদিন।
এরপরে হুলস্থুল শুরু হইল বিড়ালের নাম রাখা লইয়া।
কেউ বলে ছেলে কেউ বলে মেয়ে বিড়াল।
পরিশেষে তাহার মধ্যে ছেলে মেয়ে উহার আলামত খোজাঁর চেষ্টায় ব্যার্থ হইয়া উহার নিষ্পাপ চেহারা বিবেচনা রাখিয়া সর্ব সসম্মতিক্রমে রাফি আদরে নাম রাখিল মিমি।

এক বছরপর......
এতোদিনে মিমি যথেষ্ট রুষ্ট পুষ্ট হইয়াছে,
গায়ে গোতড়ে বাড়িয়াছে।
গাছে উঠিতে পারে,
ইদুঁর খুজিঁয়া বাহির করিয়া পৈশাচিক ভাবে খুনও করিতে পারে।
কুকুর আসিলে তাহারে ভয় দেখাইয়া তাড়াইয়া দিতেও পারে।
সারাদিন যেখানেই ঘুরিয়া বেড়াক দুপুর হইলে ঠিক পায়ের কাছে আসিয়া বসিয়া থাকিবে।
মাঝেমধ্যে আদর করিয়া কামড় দেয় উহাতে ব্যাথা পাওয়া যায় না।
রাত হইলে খাটের নিচে কোন প্রকার শব্দ না করিয়া ঘুমাইয়া যাইবে।
দিনেদিনে বড়ই আদরের প্রাণী হইয়া উঠিয়াছে এই টিনচালা বাসায়।

৯ মে ২০১৭.....
হুট করে আবিষ্কার করা হইল
সে লেজ উঠাইয়া হাটে।
মেয়ে বিড়ালের লজ্জা বেশী তাহারা লেজ উঠাইয়া হাটিবার কথা না।
১৬ জোড়া বিচক্ষণ চোখ বিচক্ষণতার সাথে আরও কিছু সময় অবলোকন করিয়া অবশেষ নিশ্চিত হইল ইহা মরদ বিড়াল।
মেয়ে নাম তাহার সাথে জুড়িয়া রাখা তাহার জন্য অপমানকর।
অপমান মুক্তি দিলাম।
আমি বিড়ালটার নাম রাখিলাম টাইগার।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ রাত ১০:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×