somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুরুজী ও দুইজন ভক্ত

১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের প্রয়োজনে আবার গল্পটি লিখলাম। গল্পটা নিম্মরূপ:
একদা একজন বেজায় ভদ্রলোক ছিল, তার নাম গল্পের শেষে বলব। সে যাই হোক, তো সেই ভদ্রলোকের দুইজন ভক্ত ছিল, তাদের নামও গল্পের শেষে বলব। সমস্যা হল একজন আরেক জনকে কিন্তু একদম সহ্য করতে পারে না। সব সময় সুযোগে থাকে কে কাকে সর্ব্বোচ কষ্ট দিতে পারে। এই ভক্ত দুইজন আবার সব সময় ভদ্রলোকে সেবা করার ইচ্ছা মনের মধ্যে পোষন। এ নিয়ে তাদের মধ্যে খুব ঝগড়া হয়। ভদ্রলোকেটি তাই একটি সমাধান বের করলেন। সমাধানটি কি, সমাধানটি হল, ভদ্রলোকের শরীরের বাম দিক একজন সেবা করবে এবং ডান দিক আরেকজন সেবা করবে।

একদিন হইল কি, ভদ্রলোক একটি কাজের জন্য বাম দিকের জনকে বললেন,"তা বাবা তুই একটু যা তো আমার এই কাজটা করে আয়, ততখন না হয় ডান দিকের জন আমার ডান-বাম দুইদিকই সেবা করবে"। তা গেল, বাম দিকেরজন কাজ করতে চলে গেল। এইদিকে ডান দিকেরজন ভাবছে,"আমার কি দায় ওর দিক আমি সেবা করব? আমার বয়েই গেল !! ওর দিকে আমি এমন সেবা করব যে ভবিষ্যতে ঐদিকে ও আর সেবাই করতে পারবেনা"। তারপর ডান দিকেরজন ভদ্রলোকের বাম দিকের হাত ও পা ভেগেঁ চার-পাচঁ টুকরা করে ফেললো। ভদ্রলোক যতই চিৎকার ওরে আমার হাত পা ভাগিস না ততই জোরে ডান দিকেরজন বলে না গুরুজী না, ওর দিকের কোন কিছুই সেবা করার মত রাখব না। অর্থাৎ, ভদ্রলোকের বামদিক শেষ। হরজতি (সন্ত্রাসী কর্মকান্ড) শেষ করে ডান দিকেরজন হাত মুখ ধুইতে বাহিরে গেল।

এইদিকে বামদিকের সেবক এসে দেখে ভদ্রলোকের বাম দিকের উপর দিয়ে কেয়ামত বয়ে গেছে আর ডানদিকে কিসুই হয় নাই, বামদিকের জনের বুঝার কিছু বাকি নাই। উত্তর, দক্ষিন, পূ্র্ব, পশ্চিম কোন কিছু না ভাবিয়া বাম দিকেরজনও ডান দিকে ঝাপিঁয়া পরল। এবং ডান দিকের অবস্থা বাম দিকের চেয়ে দিগুন খারাব করে ছাড়ল। সেও হরজতি (সন্ত্রাসী কর্মকান্ড) শেষ করে যখন হাত মুখ ধুইতে বাহিরে যাবে ঠিক তখনি ডান দিকের জন গৃহে প্রবেশ করল। মুখামুখী হওয়া একজন আরেক জনের দিকে অগ্নি দৃষ্টি তাকালো........... না পাঠক এরা মারামারি করে নাই। কিছুখন পরে এদের অগ্নি দৃষ্টি শীতল দৃষ্টিতে পরিনত হয়।

পাঠক ভাবছেন ভদ্রলোকের কি হল। না উনি মারা যাননি। উনিতো ভদ্রলোক ভাল মানুষ। ভাল মানুষদের অনেক সহ্য ক্ষমতা, অনেক ধের্য্য। এই সব গুনের কারনে ভদ্রলোকরা সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিপক্ষে ধের্য্য ধরেন এবং সহ্য করেন। তা না হলে কেমন করে এই দেশে.......

ও...হ্যা...গল্পতো শেষ, তাহলে চরিত্র গুলোর নাম বলে দেই-------
ভক্ত দুইজনের একজনের নাম আওয়ামী লীগ এবং অপর জনের নাম বি,এন,পি। আর ভদ্রলোকের নাম বাংলাদেশর জনগন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×