somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামালপুরেও চলছে রাজাকার নিধন আন্দোলন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামালপুর একটি ছোট্ট শহর। ঢাকার ভাইদের সাথে রাজাকার নিধন আন্দলনের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এবং দেশ থেকে রাজাকার নিধন করার জন্য জামালপুরের মানুষ আন্দলনের পথ বেছে নিয়েছে। আজ ছিল আন্দলনের তৃতীয় দিন। অন্যান্য দিনের তুলনায় আজ লোক সমাগম বেশি ছিল।

আজ আন্দলনের কর্ম সূচি শুরু হয় স্লোগানের মদ্ধ দিয়ে। নানা রকম দেশের স্লোগান আর রাজাকারদের ফাঁসির জন্য স্লগানে মুখরিত হয়ে ছিল জামালপুর শহীদ মিনার প্রাঙ্গণ। স্লোগানের ফাঁকে ফাঁকে জামালপুরের উদীচী শিল্পীগোষ্ঠী পরিবেশন করে অনেক গুলো দেশের গান, স্বাধীনতার গান এবং কবিতা।

জামালপুরের সবাই এক হয়েছে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে। চলছে আন্দোলন চলবে এই আন্দোলন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব।

ঢাকা সহ সারা দেশের ভাইয়েরা, তোমার এগিয়ে যাও আমরা সমগ্র দেশবাসী আছি তোমাদের সাথে। এটা এখন আমাদের স্বাধীনতার সম্ভ্রম রক্ষার আন্দোলন। এই আন্দোলন আরও আগেই শুরু হওয়া দরকার ছিল। দেরীতে হলেও শুরু হয়েছে এই আন্দোলন। দেশের প্রতিটি স্বাধীনতার পক্ষের মানুষ আছে আমাদের এই আন্দলনের পক্ষে। স্বাধীনতা বিরোধী চক্র এইবার টের পাবে আমজনতার শক্তি কততুকু। এতদিন যুদ্ধাপরাধীরা দেশের জনগণদের ধোঁকা দিয়ে দেশের পতাকা নিজেদের গাড়িতে নিয়ে ঘুরে বেড়িয়েছে। কিন্তু আজ জনগনের চোখ খুলে গেছে তারা এবার সক্রিয় হয়েছে এই কুচক্রী মহলের বিরুদ্ধে। এবার তারা সমূলে উৎখাত হবেই। দেশের মানুষ কলঙ্ক মুক্ত হবে। যে কলঙ্ক স্বাধীনতার পর এত বছর ধরে বয়ে বেড়াতে হচ্ছে সেই কলঙ্কের কালি থেকে মুক্তি পাবে দেশের মানুষ।

এবারের আন্দোলন আমাদের স্বাধীনতার মান রক্ষার আন্দোলন। বীর বাঙ্গালী ৭১'এ একজোট হয়ে নিজেদের প্রান বিসর্জন দিয়ে দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছিল। আমরা পেয়েছিলাম একটা মানচিত্র, একটা পতাকা কিন্তু সেই মানচিত্রের গায়ে পতাকার গায়ে লেগে ছিল কলঙ্কের কালি। এইবার জাতি সেই কালি মুছনের সংগ্রামে একজোট হয়েছে। কালি এবার মুছন হবেই। জাতি মুক্তি পাবে কলঙ্ক থেকে আমরা পাব নতুন স্বাধীনতা। যে স্বাধীনতা আমরা রক্ত দিয়ে অর্জন করেছিলাম সেই স্বাধীনতা আমরা কখনই মলিন হয়ে যেতে দেব না। রাজাকারদের ফাঁসি দিয়েই ছাড়ব।

জামালপুরে আমাদের আন্দলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে জামালপুরের বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগন। ধন্যবাদ জামালপুর বাসিদের আমাদের সাথে যোগ দিয়ে আমাদের আন্দোলনকে আরও বেগবান করার জন্য।

বীর বাঙ্গালী অস্র ধর
রাজাকার নির্মূল কর
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×