গোলাপী টু গোপালী ট্রেনের চেইন টানার সময় এখনই
১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেড়েছে বিদ্যুতের দাম। অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এবং বাড়ি ভাড়ার উপর এর প্রভাব কিছুটা শুরু হয়েছে। পুরোপুরি হতে আরো কিছুটা সময় লাগবে।
বর্তমান প্রেক্ষাপটে লাগামহীন দুর্নীতি এবং শাসকদের ভুলের খেসারত স্বরূপ বাড়ল বিদ্যুতের দাম। কুইক রেন্টালে কুইক দুর্নীতি করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রীদের। আর এই কুইক দুর্নীতির ফলাফল হিসেবে জনগণকে গুনতে হচ্ছে বিদ্যুতের অতিরিক্ত দাম।
দু দলের যে যখন ক্ষমতায় তখনই সে তৈরী করছে দুর্নীতির নিত্য নতুন রেকর্ড। একজন বাংলাদেশকে এনে দিয়েছিলেন দুর্নীতির হ্যাট্রিক শিরোপা। অন্যজনও হাঁটছেন একই পথে তবে একটু কৌশলী থাকার কারণে শিরোপার কাছ থেকে বারবার ফিরে আসছেন।
জনগণের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দিন ফুরিয়ে আসছে। আপনাদের গোলাপী টু গোপালী দুই ট্রেনের চেইন টানার সময় এসে গেছে।
আমি স্বপ্ন দেখি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মাথা উঁচু করে বলব সবাই, "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন