গাছেরা ধ্যান করে মানুষের
১২ ই জুন, ২০০৯ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অদ্রিদের ঘাটলাটা অনেকটাই তুলসী মঞ্চ'র মতন। উঁচূ করে চোখ তুলে রাখার মতন পাড়ার প্রতিটি গন্তব্য নজরে আসে। অদ্রি পৃথিবীর অনেক সম্ভাবনা এখানে বসেই দেখেছে। ঘাসের ভেলায় পিপিলীকার সমুদ্র যাত্রা থেকে শুরু করে গাছেদের ধ্যানমগ্নতা। একবার অসত্থটির সাথে নানান কথা হয়ে গিয়েছিল তার। পুরোটা এখন আর একসাথে মনে আসছে না। সে ভেবে পায়না গাছেরা কি করে জানে মৃধার কথা। এমন সব যা কিনা মেয়েটিই কখনো বলেনি তাকে। গাছেরা ধ্যান করে মানুষের, মৃধার চলন বুঝে নিতে গাছেদের যত আধ্যাত্মিতকা।
অদ্রি ঘাটলায় বসে ঠিক দূপুরের পর। এসময়, মানে দুপুর থাকতেই অনেকে আসে এখানে। সকলের পরিচয় এখন ঠিক এই মূহুর্তে বিশদ হবেনা। অদ্রি ভাবে তাদের সকলের মধ্যকার সম্পর্কের কোন সূত্র নেই। তাই বলে অপরিচিতও কোনটি নয়। এখানে অভেদ নেই। অদ্রির ভেদবুদ্ধি পাখীর মতন দীপ্ত। গাছেদের পাড়াতে সে নিজেকে প্রকৃত চেনে, মাছেদের বুদবুদ রেখে এবার সে অন্য স্বপ্ন বুনে।
একটি মাছের ডুব দেয়া দেখে বুঝে নেয় মৃধা এসে পেছনে দাঁড়াল।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন