
দেব আনন্দের বয়স হয়েছিলো ৮৮ বছর। তবে এই বয়সেও বিভিন্ন অনুষ্ঠানে তার সরব উপস্থিতি দেখা গেছে। তবে কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন।
‘হাম এক হ্যায়’- এ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৪৬ সালে রুপালি জগতে পা রাখেন দেব আনন্দ। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- পেইং গেস্ট, বাজি, জুয়েল থিফ, সিআইডি, জনি মেরা নাম, আমির গরিব, ওয়ারেন্ট, দেশ পরদেশ ইত্যাদি।
ভারতের চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০০১ সালে দেব আনন্দকে পদ্মভূষণ খেতাব দেয় সরকার। ২০০২ সালে মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ সম্মাননাও পান তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


