সকলেরে যে ভালোবাসিলো তাহার কেহ নেই...
সকলে যাহার নিকটে ছিলো একা আজ সে ই...
কেহ বলিল, "হয়ত ভালোবাসি"
কেহ কহিল, " করেছ ঢের দেরি,আমি আসি"
ভালোবাসার আসা না আসায় থেমে গেছে প্রেমের ঘুর্ণিঝড়...
প্রেমের শস্য নষ্ট হেলায়, রয়ে গেছে স্মৃতির খড়...
তখনো, সে জানেনি..
সে বোঝেনি...
ললনার হাসি কেন ভালো লাগে...
এখনো, সে জানেনা...
সে বোঝেনা...
ক্ষণে মনে কেন প্রেম জাগে...
সে ভালোবাসিলো...অথচ, তাহার কেহ নেই...
সে মনের বৈরাগ্যে হইলো উদাস... অথচ আজ একা সে ই...
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



