নাহ ।।
তুমি ভালোবাসো না আর...
তবে কি ... !?
তোমার দেহের জরা মনেও করেছে ভর...?
নাহ।।
তুমি হাসো না আর...
তবে কি...?
তোমার পালকের মন হতে চায় আজ পর...?
প্রিয়, আঁচল বিছায়ে দাও...
আছে যত মনে দেহে প্রেম...
সকলই নিয়ে নাও...
প্রিয়, যাও যদি দূরে যেতে চাও...
এই পরিপূর্ণ আমি তুমি হীনা শূন্য বড়...
যাও, যদি দূরে গিয়ে সুখ পাও...
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



