একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো, ''ভালবাসা কি?''
শিক্ষক বললো,''আমি তোমার উত্তর দেব,কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে।আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''
''কিন্তু একটা শর্ত আছে,তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজ়ে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা আর নিতে পারবে না''
ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের প্রথম সারিতে খোঁজা শুরু করলো। সেই সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু সে ভাবলো...হয়তো সামনের সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে।
পরে,যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল। ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড় ভুট্টাটি সে পেছনেই ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না।
তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের কাছে ফিরে এল।
টিচার তাকে বললো,''....এটাই ভালবাসা....তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো,কিন্তু তবু আরো ভাল কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো,এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে যে,তোমার জন্য সবচেয়ে ভাল মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছো।তখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায় থাকবে না''। ( সংগৃহিত )
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।