somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৩তম বিসিএসে ৬৩২৫ জন চিকিত্সকনিয়োগ পাচ্ছেন

২০ শে জুন, ২০১২ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেত্রিশতম বিসিএসে নিয়োগের জন্য চিকিত্সকের সংখ্যা বাড়ানো হচ্ছে। আগের নির্ধারিত ২ হাজার ৪৫৪ জনের সঙ্গে এখন আরো ৩ হাজার ৮৭১ জন চিকিত্সকসহ ( সহকারী সার্জন) মোট ৬ হাজার ৩২৫ জন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত পদে নিয়োগের জন্য সরকারি কর্মকমিশনকে অনুরোধ জানাবে। এজন্য প্রধানমন্ত্রীর কাছে গতকাল মঙ্গলবার প্রস্তাব পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর জানান, সব মিলিয়ে ৬ হাজার ৩২৫ জন সহকারী সার্জন নিয়োগের সুযোগ থাকছে ৩৩তম বিসিএসে। এছাড়া ৩১তম বিসিএসে দুই হাজারের বেশি চিকিত্সক নিয়োগের কথা রয়েছে। সব মিলিয়ে আট হাজারের বেশি চিকিত্সক আগামী এক বছরের মধ্যে নিয়োগ দেয়া সম্ভব হবে। তিনি জানান, এই মুহূর্তে চিকিত্সকের শূন্যপদ রয়েছে সাত হাজারের বেশি। আগামী এক বছরে আরো যেসব পদ শূন্য হবে তা এই নিয়োগের মাধ্যমে পূরণ করা যাবে। গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত ৮ মার্চ ৩৩তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা দেয়ার সময় শুরু হয়। ৪ হাজার ২০৬টি প্রথম শ্রেণির ক্যাডার শূন্যপদে ৩৩তম বিসিএস থেকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত ছিল। এখন এ সংখ্যা চিকিত্সকের দিক থেকে বাড়বে। অন্যান্য ক্যাডারের মধ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩০০, পুলিশ ৮৯, কর ৬৯, পররাষ্ট্র ১৬ জনসহ সাধারণ ক্যাডারে ৫৮২ জন নিয়োগ দেয়া হবে। প্রফেশনাল/কারিগরি ক্যাডারে ২ হাজার ৫৭২ জনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়া বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে শিক্ষক হিসেবে ৬০৭ জন ও শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ১১২ জন নিয়োগ পাবেন। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ১ লাখ ৯৩ হাজার ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৩ হাজার অংশগ্রহণ করেন। এখন খাতা দেখার কাজ চলছে। দ্রুত ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে পিএসসি চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী জানিয়েছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×