somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিংহপুরের ডায়েরী। বাসা বদল কাহিনী

২৩ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের বাড়িটা পালেট নতুন বাসায় আসতে হলো কারন কনট্রাক্টের টার্ম শেষ। ইদানিং সিংহপুরে বাড়ির দাম বাড়ছে, ফলে বাড়িওয়ালারা পুরনো ভাড়াটের সাথে নতুন চুক্তি না করে নতুন ভাড়াটেদের বেশি দামে ভাড়া দিতেই আগ্রহী।

খুব ব্যস্ততা, নতুন বাসা খুজে না পাওয়া অন্যদিকে বাসা ছাড়ার সময় আগত - সব মিলিয়ে একেবারে রাস্তায় থাকার মতো অবস্থার শেষ মুহুর্তে পরিচিত এক হাউজিং এজেন্ট বাসার খোঁজ দিলো। হাউজিং ডেভলপমেন্ট বোর্ড বা এইচডিবি বলে পরিচিত কলোনীর মতো বাসাগুলো সিংহপুরের নিম্নবিত্ত আর মধ্যবিত্তদের মাথা গোজার মূল ঠাই। বিদেশী ছাত্রদের মধ্যেও এ ধরনের বাসাগুলো বেশি জনপ্রিয়, কারন ভাড়া তুলনামূলক কম।

বাসার ক্রাইসিসে একজন বাসার এজেন্টের জায়গায় দুইজন মিলেঝিলে খোজ পেয়েছে একটা বাসার। আমার দরকার ছিলো নিজের জন্য একটা ঘর। এজেন্টের সাথে এপয়েন্টমেন্ট করে হাজির হলাম বাসা দেখতে। বাড়ি ওয়ালা চাইনীজ। নিজের এক পনের ষোল বছরের ছেলে নিয়ে থাকে। বউ থাকে মূল চীনে, ছুটি ছাটায় বেড়াতে আসে। বেশ ঝামেলা বিহীন অবস্থা।

বাড়িওয়ালা মানুষটা জব্বর ভদ্রলোক। খোদার কৃপায় কপালটা বরাবরই ভালা। বাসাটা ভালোই। ঘরটাও বড় সড় । তবে রান্নাবান্না করা একটা ঝক্কি। ট্রাডিশনালি চাইনীজরা বিশেষ করে সিংগপুরের চাইনীজ (এবং মালে) জাতিরা বাইরেই খায়। ব্যস্ত লাইফস্টাইলের কারনে কেউই বাসায় রান্না বান্না করে না। ফলে আমি রান্না বান্না করবো কি না এইটা নিয়া বাড়ি ওয়ালা প্রথমে সংকিত ছিলো। গ্যাসের বিল বেড়ে যাবে, রান্নাঘর নোংরা হবে ইত্যাদি ভয়। আশ্বস্ত করি আমি কেবল উইক এন্ডে হয়তো কিছু রান্না করবো, তার বেশি না। সকালে পাউরুটি সেকে নেওয়া বা ডিম ভাজাই আমার চুলা/ টোস্টর ব্যবহারের শুরু ও শেষ। আমি নিজেও অনেকটা সিংহপুরিয়ান হয়ে গেছি। দুপুরে ইউনির ক্যান্টিনে খাই, সন্ধ্যার মুখে ছয়টা সাতটায় রাতের খাবার সেরে ফেলি।

এ পর্যন্ত সব ভালো। বাড়ি ওয়ালা এতটাই ভালো যে একদিন বাসায় ফিরে দেখি আমার ঘর থেকে ঝাড়ু হাতে লাজুক মুখে বেরিয়ে চাইনীজ উচ্চারনে অদ্ভুত ইংরেজীতে বলছে তোমার ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। আমিতো মহা খুশি। থ্যাংকস থ্যাংকস। হাউজ কিপিংয়ে যে আইলসামী আমার!! আরেকদিন ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে চলে গিয়েছিলাম। রাতে ফিরে দেখি সুন্দর করে দড়িতে টানিয়ে রেখেছে ক্লিপ দিয়ে দিয়ে।

নাহ, এই লোকটা বাড়াবাড়ি রকমের ভালো মানুষ।

ভালো কথা, নতুন বাসায় ইন্টারনেট কোন লাইন নাই। তবে ধন্যবাদ সিংহপুর। আকাশে বাতাসে ওয়্যারলেস ইন্টারনেট সিগনাল পাওয়া যায়। প্রথমে দেখি আমার ঘরে সিগনাল পাওয়া যায় না। সারা বাড়িতে কোই পাওয়া যায় খুঁজতে খুঁজতে দেখি কেবলমাত্র রান্না ঘরের ওভেনের টেবিলে সিগনাল পাওয়া যায়।

আপাতত সেইখানে বইসাই ব্লগাইতাছি। ভাগ্যিস এই মাগনা ওয়্যারলেস সিগনালটা ছিলো! জয়তু সিংহপুর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

×