somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে রিজওয়ান, অমি রহমান পিয়াল, সাদিক (এবং আপনি) টাইমসের পার্সন অফ দি ইয়ার

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টমাস কালাইলের দেওয়া ইতিহাসের 'থিওরী অফ গ্রেট ম্যান' এ তিনি বলছিলেন যে পৃথিবীর ইতিহাস মূলত খুব উচুমাপের কয়েকজন মানুষের বায়োগ্রাফি মাত্র। তিনি মনে করতেন, অল্প কয়েকজন শক্তিশালী ও সুবিখ্যাত মানুষের মাধ্যমেই পুরো মানব প্রজাতির সম্মিলিত ভাগ্য নির্ধারিত হয়ে যায়, নির্ধারিত হয় তাদের গতি-অগতি। তার সেই থিওরী 2006 এর শেষে এসে অনেকটাই হুমকির সন্মুখিন হয়েছে। দিন বদলে গেছে!

থিওরীরর প্রতি হুমকিই, কারন টাইমস ম্যাগাজিন তাদের পার্সন অফ দি ইয়ার করতে গিয়ে 2006 সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটি বের করতে গিয়ে আবিস্কার করেছে যে এই সন্মানটা আপনিই পেতে পারেন। ফলে টাইমসের পার্সন অফ দি ইয়ার করা হয়েছে, ইউ বা আপনি শিরোনামে। কোন নাম করা ব্যক্তির ছবি প্রচ্ছদে জায়গা না দিয়ে তারা মূল প্রচ্ছদে সেটে দিয়েছে একটা প্রতিবিম্ব তৈরী করতে পারে এরকম একটা চকমকি কাগজ যাতে আপনি আপনার মুখ দেখতে পারেন, কারন এবারের পার্সন অফ দি ইয়ার যে আপনিই।

হ্যা, শিরোনামে কোন ভুল নেই। টাইমসের 2006 সালের পার্সন অফ দি ইয়ারে সত্যি সত্যি আছে রিজওয়ান এবং অমি রহমান পিয়াল। কারন 2006 সালে তারা ওয়ালর্ড ওয়াইড ওয়েবকে আরো তথ্য সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা রেখেছে। 2006 সালে ইন্টারনেটে ব্লগের মাধ্যমে, অন্যান্য ওয়েব প্রযুক্তি ও সার্ভিস যেমন ইউটিউব, মাই স্পেস, আইমিম, পডকাস্ট ইত্যাদির মাধ্যমে যারা নিজেদের কনটেন্ট, লেখা, দৃষ্টিভঙ্গি শেয়ার করেছে তারাই গত বছরের পার্সন অফ দি ইয়ার।

যেখানে আজ থেকে 15 বছর আগে ইন্টারনেটের জন্ম হয়েছিলো বিজ্ঞানী ও গবেষকদের ভিতরে তথ্য শেয়ারিংয়ের জন্য, সেখানে আজকের ইন্টারনেটের নতুন সংস্করনের নতুন চেহারা পালটে দিচ্ছে ব্লগাররা, দিচ্ছে ডিজিটাল বা ভিডিও ক্যামেরা হাতে ক্ষুদে ব্যবহারকারীরা। এককভাবে এরকম একজন ব্লগার ইন্টারনেটে যত অল্পই তথ্য বা কনটেন্ট যুক্ত করুক না কেন, সমষ্টিগতভাবে এর প্রভাব বিশাল। মিলিয়ন মিলিয়ন ব্লগ এই মুহুর্তে ইন্টারনেটে। শত শত মানুষ এই সময়ে পোস্ট করে তাদের মনের কথা, সমাজের কথা যুক্ত করছে। কেউবা আপলোড করছে তার স্কুলে আসা অতিথিও ভিডিওটি ইউটিউবে। কেউ বা ফটো ব্লগে সম্প্রতি আলাস্কায় ঘুরে আসা ট্রিপের কথা আর ভ্রমন ছবি যুক্ত করছে। বেড়েই চলছে তথ্য ভান্ডারের শষ্য।

[link|http://cyber.law.harvard.edu/globalvoices/author/rezwan/|
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:১৭
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×