somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী এক টুকরো বাংলাদেশের মধ্যে বসে

১৯ শে মার্চ, ২০০৭ রাত ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এয়ারপোর্ট থেকে সরাসরি বাংলাদেশের অন্যতম সেরা খেলাটা দেখতে চলে এসেছিলাম আমাদের ন্যাশনাল ইউনির এক বাংলাদেশী স্যারের বাসায়। 12 তলার লিফট খুলতেই টিভির শব্দ, হইচই। তখন মধ্যরাত পার হয়ে গ্যাছে অনেকখানি। বাসার সামনে গিয়ে দেখি দরজা স্যান্ডেল আর জুতোর উপচে পরা ভিড়। বুঝলাম ভিতরে অনেক ছাত্র-ছাত্রীরা।

তখন প্রথম ইনিংস শেষ। ভারতকে 200 রানের ভিতরে বেধে ফেলাটা রীতিমতো বিস্ময়কর খবর। ইনিংস বিরতীতে স্যারের বাসায় পিজ্জা উৎসব।

ঢাউস সু্যটকেসটা সরিয়ে রেখে, সবাইকে হাই হ্যালো বলে তখন বসে গেছি বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশের ভিতরে। টিভি পর্দায় লাল সবুজ পতাকা জড়ানো খেলোয়াড়েরা। একটু পরে তামিম ইকবালেরা ফাটিয়ে দিলো মাঠ, টিভি পর্দা। সিংহপুরের গিলম্যান হাইটস নামের সেই এ্যাপার্টমেন্টের 12 তলায় তখন জেগে উঠেছে বাংলাদেশ।

মাশীদ ওদিকে মালয়শিয়া থেকে ফের সিংহপুরে পৌছেছে। বললাম চলে আসতে। ওর ধারনা ও নিজে কুফা। যখনই বাংলাদেশের খেলা দেখে তখনই বাংলাদেশ হারে। যখন দেখে না, তখন জিতে। সুতরাং আসতে রাজী না। পরে স্কোর আপডেট শুনে শুনে অনেক পরে এসে হাজির। টিভি সামনে না, দূরে দাড়িয়ে ছিলো, পাছে বাংলাদেশ হের যায়।

দুইবার কি কাজে রান্নাঘরে যেতেই দুটো ছক্কা! ছেমরি তার কুসংস্কার নিয়ে দূরে থেকে চিৎকার করে, দেখলি আমি গেলেই বাংলাদেশ ভালো খেলে। দূরে যা কাছে থাক, আজকে বাংলাদেশ জিতবেই। যখন স্কোর লেভেল তখন সবাই একসাথে। বি কুফা অর নো কুফা। স্ক্রিনে তখন লাল সবুজের পুনরুত্থান। যুবরাজ সিংয়ের হাই তোলা, ভারতীয় কোচের মাথা চুলকানী।

সাবাশ বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×