somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মহীনের পরকাল

১৫ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নটা করা হয়েছে আস্তমেয়েকে।

প্রশ্নটা এরকম: বিধমর্ী বা ধর্মহীনদের পরকাল কেমন হবে (কোরান/হাদীসের আলোকে)? এর অনেক দিক থেকে ব্যাখ্যাই হতে পারে।

তবে আমি একটা কমন সেনস উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে।

যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষের অন্তরের নিবীড়তম চিন্তা, ভাবনা এবং চিন্তার পেছনের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল। ধর্মবিহীন হওয়ার মধ্যে স্রষ্টার কোনই ক্ষতি বা লাভ নেই। যারা ধর্মের সত্যিকারের আত্নাকে এবং অর্থকে উপলব্ধি করতে পারেন, তারা পৃথিবীর অন্যতম সুখি মানুষদের অন্যতম। ধর্ম মানুষকেই উপকৃত করে। যদি আমরা ভেবে থাকি ধর্ম পালন করে স্রষ্টাকে খুব বড় উপকার করে থাকি, এবং তার পরিবর্তে তিনি পুরুস্কৃত করেন - তবে সেটা মারাত্নক ভুল।

যেখানে স্রষ্টা তার সৃষ্টির উপরে নির্ভর করে না, সেখানে তার বিচারও কেবল ধর্ম পালনের উপরে নির্ভর করতে পারে না।

পরকালের বিচারের ব্যাপারটার 'বিগ পিকচার' যদি আমরা দেখতে যাই তবে দেখবো সেখানে মানুষের ভালো এবং মন্দ -এ দুয়ের তুলনা করা হবে। খেয়াল করুন, মানুষের.. বিশ্বাসী বা অবিশ্বাসীর নয়। এবং স্রষ্টাকে মানা না মানা নয়, ভালো এবং মন্দ কাজের মধ্যে তুলনাটাই মুখ্য। সুতরাং এই যদি হয় কমনসেনস তা হলে ধর্ম সম্পর্কে উদাসীন অথচ কল্যানময় একজন মানুষকে ্রষ্টা চাইলে অবশ্যই পুরস্কৃত করতে পারেন। যারা মানুষের অসীম কল্যানে জীবন দিয়েছে তারা পরোক্ষভাবে স্রষ্টারই সেবা করে গেছে, না জেনেই।

এরকম অনেক ঘটনাই হাদীসে রয়েছে যার মধ্যে বিখ্যাত একটি হাদীস হলো একজন বেশ্যা যে মরুভুমিতে পানির অভাবে প্রায় মরতে বসা কুকুরকে দয়া করে কুয়া থেকে পানি তুলে পানি পান করায় এবং তার সেই করুনা প্রদর্শনের জন্য স্রষ্টা তার সারা জীবনের অপরাধ ক্ষমা করে বেহেস্ত পুরুস্কার দেয়। এখানে এই মহিলা কিন্তু ধর্মবোধ থেকে মৃতপ্রায় কুকুরকে পানি খাওয়ায় নি, বরং মায়াবশত তা করেছে। এবং তার সেই কাজটিই স্রষ্টাকে এতটাই খুশি করেছে যে তাকে বেহেস্ত দেওয়া হলো।

কুরআনে খেয়াল করুন, বেশ কয়েক জায়গাতেই আল্লাহ বলেছেন যে তিনি যাকে খুশি তাকে পুরুস্কৃত করেন। তিনি যাকে খুশি তাকে ক্ষমা করেন। সুতরাং স্রষ্টা হিসেবে তার সব ধরনের বিচারের ক্ষমতা আছে এবং তিনিই সর্বশ্রেষ্ট বিচারকারী।

আপনার আমার অসম্পূর্ণ জ্ঞান নিয়ে তার মহত্ত্বকে খাঁেটা করে চিন্তা করতে গেলে চিন্তা ঠিক মাথায় ধরবে না। কারন বিশ্ব জগতের অনেক রহস্যই শুধু তিনিই জানেন। তারা মাত্র অল্পই অতি নির্বাচিতদের বুঝতে দেওয়া হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৬ সকাল ১১:১৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×