তোমারই নাম বলবো, আমি বলবো নানা ছলে।
আমি বলবো, একা বসে আপন মনের ছায়া তলে। বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়।
বলবো মুখের হাসি দিয়ে বলবো চোখের জলে।
তোমারই নাম বলবো।
বিনা প্রয়োজনের ডাকে ডাকবো তোমার নাম,
সেই ডাকে মোর শুধু শুধুই পুরবে মন:স্কাম।
শিশু যেমন মাকে, নামের নেশায় ডাকে -
বলতে পারে, এই সুখেতেই মায়ের নাম সে বলে।
তোমারই নাম বলবো, আমি বলবো নানা ছলে।
http://mysticsaint.blogspot.com
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



