তাই সেই বিতর্কে না গিয়ে কুরআনের দুটি আয়াতের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষন করতে চাই। সুরা আল নুরের আয়াত 30, 31।
Say to the believing men that they should lower their gaze and guard their modesty: that will make for greater purity for them: And Allah is well acquainted with all that they do. (The Quran, 24:30
) And say to the believing women that they should lower their gaze and guard their modesty; that they should not display their beauty and ornaments except what (must ordinarily) appear thereof; that they should draw their veils over their bosoms and not display their beauty except to their husbands, their fathers, their husband's fathers, their sons, their husbands' sons, their brothers or their brothers' sons, or their sisters' sons, or their women, or the slaves whom their right hands possess, or male servants free of physical needs, or small children who have no sense of the shame of sex; and that they should not strike their feet in order to draw attention to their hidden ornaments. And O ye Believers! turn ye all together towards Allah, that ye may attain Bliss. (024.031)
সুরা নুরের 31 নং আয়াতটিকেই ধর্ম বিশেষজ্ঞরা হিজাব, বোরখা বা চাদর পড়ার পেছনে মূল আয়াত হিসেবে ধরে নিয়ে থাকে। এবং খেয়াল করলাম যে সামহোয়্যারেও যথারীতি এই আয়াত নিয়ে যুদ্ধ চলেছে। কিন্তু আমি একটু আগের আয়াতে ফিরে যেতে চাই।
31 নং আয়াতে যেখানে মডেস্ট পোষাক পরার জন্য মহিলাদের বলা হচ্ছে, 30 নং আয়াত কিন্তু মহিলাদের জন্য নয়, পুরুষদের। ইসলাম মানেই অনেক হুজুর পুরুষের কাছে বউকে বোরখা পড়ানোর ধর্ম। মহিলারা যদি বোরখা না পড়ে তা হলে সে সাচ্চা মুসলিমই নয়, এরকম ধারনা পোষনকারী অনেক পুরুষই সুরা নুরের 30 নম্বর আয়াত বেমালুম ইগনোর করে যান। মাসলা মাসায়েল, ফতোয়াবাজদেরও কখনো বলতে শুনবে না ঐ 30 নম্বর আয়াতের কথা। অথচ মহিলাদের ডিসেন্ট পোষাক পরার আগেও আরেকটি নিদের্শ ছিলো আল্লাহর তরফ থেকে। নির্দেশটি ইমেডিয়েট আগের আয়াত হওয়ার যথেস্ট তাৎপর্যও রয়েছে। তাৎপর্য হলো গুরুত্বের দিক থেকে।
আয়াতটি খেয়াল করুন: Say to the believing men that they should lower their gaze and guard their modesty: that will make for greater purity for them: And Allah is well acquainted with all that they do. (The Quran 024.030)
মহিলাদের মডেস্ট পোষাক পরা কমনসেন্স বিশিষ্ট যে কেউই সমর্থন করবেন। কিন্তু তার আগে এই আয়াতে পুরুষদের বলা হচ্ছে তাদের দৃষ্টিকে মডেস্ট করার জন্য। এই ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ।
মহিলাদের আচরন কেমন হওয়া উচিত তা বলার আগে পুরুষদের আচরন কেমন হবে সেটিকে উল্লেখ করার ভিতরে যথেষ্ট ভেবে দেখার বিষয়বস্তু আছে।
নামাজ পরে মসজিদ থেকে বেরিয়ে ফ্যাল ফ্যাল করে মহিলাদের দিকে তাকিয়ে তথাকথিত সাচ্চা মুসলিমদের মন্তব্য: 'না !! মহিলারা বড়ই বেপদর্া।' 'বেগানা মেয়ে মানুষ দিয়ে চারিদিক ভরে যাচ্ছে', 'মেয়ে মানুষের আর ঈমান অবশিষ্ট নাই, কোন পর্দার বাছবিচার নাই' ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইসব সাচ্চা মুসলিম ভাইয়েরা কুরআনের অর্থ যদি বুঝতো তা হলে সবার আগে নিজেদের দৃষ্টিকে সংবরণ করতো। নিজের স্ত্রীকে বোরখা পরার আগে তার নিজের দৃষ্টিকে ভদ্রতা শেখানো উচিত, সেটাই কুরআনের শিক্ষা।
কিন্তু হায় !
চোরে না শোনে ধর্মের কাহিনী,
ধমর্ান্ধ না শোনে কুরআনের বানী।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৬ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



