দুই বাংলাদেশী বন্ধু দক্ষিন পূর্ব এশিয়ার কোন দেশে এসেছে। এখানে চীনা জাতির পাশাপাশি মালয় মুসলিমের বাস যারা বেশ ধর্ম পালনকারী। এ কারনে প্রায় সব খাবারের জায়গাতেই হালাল খাবারের দোকানে থাকে।
ঘটনা বশত: এই দুই বাঙ্গালী চীনা অধ্যুষিত এলাকায় এসেছে। খাবার সময় হলে দুই বন্ধু অনেক ক্ষন ধরে ফুড কোর্ট খুঁেজ বেড়াচ্ছে যেখানে হালাল খাবার পাওয়া যাবে। হালাল সাইন বোর্ডও পাওয়া যাচ্ছে না, দুই বন্ধুও খোঁজা থামাচ্ছে না। হাজার হলেও হালাল খেতে হবে, নইলে ধর্ম থাকে না।
অবশেষে প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরির পরে পাওয়া গেলো হালাল মালয় মুসলিম দোকান। তৃপ্তি র হাসি হেসে দুই বন্ধু খাবারের অডর্ার দিলো।
খাওয়া দাওয়া শেষে একে অন্যের দিকে তাকিয়ে তৃপ্তির ঢেকুর তুলে দু'জন পাশের দোকানে রওনা দিলো। এই দোকানে কি যেন নেই !
হাত বাড়িয়ে চীনা ওয়েটারকে ডাক দিয়ে বললো : টু বিয়ার পিলিজ !!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


