somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসি মুখের মন্তব্যের উত্তরে : ধর্মের মূলধারা প্রসঙ্গে

২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিমুখ পূর্বের একটি পোস্টে মন্তব্য করেছেন:

"আপনি যেরকম ব্যাখ্যা দিচ্ছেন তা মূল ধারা হবে হয়তো কোনোদিন, তবে বর্তমানে সেটি মূলধারা থেকে দূরে। মূলধারার এলিট আমাদের আস্তমেয়ে। "

তার মন্তব্যের প্রেক্ষিতেই এই উত্তরটি।

হ্যা, আস্তমেয়ে ক্লাসিক ইসলামী ভাবধারার অনুসারি। তাই তাকে সহজে রিলেট করতে পারবেন।

কিন্তু কি জানেন, স্রষ্টাকে জানার, বোঝার এবং পাওয়ার অনেকগুলো পথ আছে। তারমধ্যে অন্যতম একটি হলো বিশ্বাস এবং ডিভোশনাল, আরেকটি হলো জ্ঞানের, বিদ্যার ও যুক্তির। শেষ নবীর একটা খুব বড় গুন ছিলো তিনি ব্যক্তিত্বঅনুসারে উপদেশ দিতেন। যার মাধ্যমে প্রমান হয় তিনি নিজেও ব্যাপারটা একনলেজ করতেন।

যেমন সংস্কারাচ্ছন্ন কোনো বেদুইন তার কাছে উপদেশের জন্য আসলে তিনি খুব সহজে তাকে উপদেশ দিতে, বলতেন তুমি শুধু এটা করো তাহলেই হবে। আবার যাকে মনে করতেন বেশি গ্রহন করতে পারবে তাকে ডিটেইল বলতেন। এরকম।

আমি মনে করি আধুনিক যুগে আমাদের দ্্বিতীয় পথটাই বেছে নেওয়া উচিত। বিশ্বাস এবং ডিভোশন ভালো কিন্তু তা আধুনিক মানুষের চিন্তার কাছাকাছি নয়। যার খুব ভালো উদাহরন হলো পশ্চিমা বিশ্বে ক্যাথলিক চার্চের দ্রুত অনুসারী কমা (কারন তারা যুক্তি নয়, কেবলই চোখ বুঝে বিশ্বাসকে প্রাধান্য দিয়ে থাকে এবং নতুন করে কোন চিন্তার পথ খোলা রাখে না।)। অনুরূপ উদাহরন হলো ইসলামের ওয়াবী ও অন্ধ ব্যাখ্যায় বিরক্ত হয়ে ইসলামের মূল থেকে নতুন প্রজন্মের সরে আসা।

অথচ মুহাম্মদের মৃতু্যর পরে আলীকে যখন আধ্যাতি্নক জ্ঞানের দায়িত্ব দেওয়া হয় তখনও এটিই মূলধারা ছিলো, যেমন ছিলো নবীর সময়েও। কারবালায় হুসেইনকে শহীদ করা এবং অব্যবহতি পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে ইসলামকে আবার অন্ধকারে নিক্ষেপ করার প্রচেষ্টা চলে । উপমহাদেশে সেই অংশেরই প্রভাব বেশি। তারা অন্ধের মতো বিশ্বাসকে যুক্তির চাইতে বেশি গ্রহনযোগ্য মনে করে। অথচ প্রথম যুগে যে কেউ ইসলামের যেকোন বাণীকে নবীর সামনে চ্যালেঞ্জ করতে পারতো। নবী তাদের যুক্তির মাধ্যমে বুঝিয়ে বলতেন, কখনো বলেন নি, "আমি শেষ নবী, আমি বলেছি তাই বিশ্বাস করতেই হবে।"

ধর্মকে বড় বেশি অন্ধত্বের বেড়াজালে জড়িয়ে ফেলেছি, বিশেষ করে আমাদের উপমহাদেশে। সুতরাং যাকে আপনি মূলধারা বলছেন সেটিকে মূলধারা শব্দটি না বলে, প্রভাবশালী ধারা বলা যায়। সেটি বেশি গ্রহনযোগ্য। তবে সুখের বিষয় হলো পশ্চিমা বিশ্বে আবার নতুন ভাবে ইসলামের পুরনো সোনালী ইতিহাস ফিরে আসছে। নতুন ইসলামী চিন্তাবিদরা উঠে আসছেন যারা অন্ধবিশ্বাস নয়, যুক্তির পথে নতুন করে কথা বলতে শুরু করেছেন।

যে ইসলাম এক সময়ে বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, দার্শনিকদের অনুপ্রাণিত করেছে সেই ইসলামকে বেহেস্তি জেওর আর বার চান্দের ফজিলতের ধর্ম থেকে আবার উদার ধর্মের পথে নিয়ে যেতে অনেকেই এখন অনুপ্রাণিত হয়ে কাজ করছেন। যদি মূল ধারা বলতে হয়, তবে তাদের বলুন। বাইতুল মুকারমের শুক্রবারের মোল্লাদের বলবেন না। তাদেরকে বেহেস্তী জেওর আর বার চান্দের ফজিলত নিয়েই থাকতে দিন।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৬:৫১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×