somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিন্তাশীলদের জন্য : যারা হজ্জ করেন না, প্রতিবছর তাদের কুরবাণী দেওয়া কতখানি যুক্তিসংগত ?

২৪ শে মার্চ, ২০০৬ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিন্তাশীলদের জন্য প্রশ্ন: যেখানে কুরবাণী হজ্জের একটা অংশ, সেখান থেকে এটিকে হজ্জের বাইরে নিয়ে এসে অত্যাবশ্যকীয় কাজ হিসেবে পালন করা কতখানি ইসলামিক?

বিশাল জনসংখ্যার বাংলাদেশে প্রতিবছর কুরবাণীর সময়ে যে অবস্থাটা দাড়ায় তা দেখলে খারাপই লাগে। যেখানে কুরবাণী করাটা হজ্জের সাথে সংযুক্ত একটি সিম্বলিক রিচুয়াল সেটিকে হজ্জের বাইরে নিয়ে এসে অনেকটা আবশ্যকীয় উপাদানে পরিণত করেছি আমরা। প্রতি বছর হজ্জের ঈদে তাই দেখা যায় এই উপমহাদেশে প্রত্যেকেই গরু বা ছাগল কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। ব্যাপারটা এতটাই নেতিবাচক দিকে এগিয়ে গেছে যে এখন কে কত বড় গরু কিনলো তা নিয়ে প্রতিযোগিতা চলে। ঘুষের পয়সা হালাল (হুজুর ফতোয়া দিয়েছেন যে !) করতে লক্ষ টাকার উট কেনা হয়। দেশের হাজার হাজার গরীব মানুষ খেতে পায় না, তার চিন্তা নেই নিজের উদর পূর্তি করতে হাড়ির পরে হাড়ি মাংস রান্নার ধুম।

আমাদের নবী বেঁচে থাকলে কি যে মন্তব্য করতেন আমার চিন্তা হয়।

যাই হোক মূল প্রসঙ্গে আসি। আমার প্রশ্নটি হলো যেহেতু কুরবাণী হজ্জের একটা অংশ , সেখান থেকে এটিকে হজ্জের বাইরে নিয়ে এসে অত্যাবশ্যকীয় কাজ হিসেবে পালন করা কতখানি ইসলামিক?

যা অত্যাবশ্যকীয় নয়, সেটিকে অত্যাবশ্যকীয় করার মনোভাব সম্পর্কে নবী নিজেই সতর্ক করে দিয়ে গেছেন।

কমন সেনস থেকে বলা যায় যে কুরবাণী ব্যাপারটা হজ্জের মতোই জীবনে একবার করার মতোই একটা বিষয়। কারন যে ইব্রাহিমের সন্তান উৎসর্গের উদারহন থেকে কুরবাণী পালন করা হয় সেই ইব্রাহিমকে কিন্তু তার তার সন্তানকে একবারই উৎসর্গ করতে বলা হয়েছিলো। প্রতিবছর নয়।

চিন্তাশীল, যুক্তিবাদীরা আওয়াজ দিয়েন। দূর্বল হাদীস থেকে রেফারেনস না দিলেই খুশি হবো। কুরআন থেকে রেফারেনস এবং উদার মন থেকে যুক্তি দিলে বাধিত হবো।

যারা বাংলাদেশে থাকেন তারা জানেন কুরবাণীর নামে পরিবেশ, সামাজিক আচার আচারনে কি ধরনের প্রভাব পড়ে। আশা করি সেটার প্রতিও অন্ধ হবেন না।

http://mysticsaint.blogspot.com
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×