somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগ্রহ করে আপনার সহব্লগারকে প্রাপ্য সন্মানটুকু দিন

২৮ শে মার্চ, ২০০৬ সকাল ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার যে ধরনের প্লাটফর্ম তাকে ব্লগিংয়ের ভাষায় বলা হয় কমিউনিটি ব্লগিং বা গ্রুপ ব্লগিং। ব্যক্তিগত ব্লগ বা নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে যে ব্লগ তার থেকে এটি বেশ ভিন্ন কারন এখানে একসাথে শত শত মানুষ নিজের কথা লিখতে পারছে, পড়তে পারছে। এরকম একটি খোলামেলা পরিবেশে আপনি যেমন ব্লগ লিখছেন, এরকম আরো অনেকেই লিখছে।

লেখার ভিতরে বিষয় বৈচিত্র্য থাকবেই, মতের অমিল আরো থাকবে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো লেখা যদি আপনার মত বা আদর্শের সাথে না মিলে তা হলে আপনি কি করবেন?

আসুন আপনার করনীয় সম্ভাব্য পছন্দগুলো দেখা যাক:

1. সাথে সাথে কমেন্টে অশালীন ভাষায় গালি দিবেন। আপনি যেহেতু ছদ্য নামে ব্লগ করেন সেহেতু থোরাই কেয়ার! গালি দেওয়া বা অভদ্র ভাষা ব্যবহার করা আপনার ব্লগিং অধিকার বলে আপনি মনে করেন।

2. গালির পাশাপাশি ব্লগ কতৃপক্ষের কাছে খোলা চিঠি দিবেন এই মর্মে যে - আপনার মতের মিল হয়নি, শুধু এই কারনে অমুকের তমুক শিরোনামের পোস্টটি মুছে দেওয়া হোক।

3. ভদ্র ভাষায় কমেন্টে আপনার আপত্তি জানাবেন। ব্যক্তিগত আক্রমন থেকে বিরত থাকবেন, কারন আপনি কেবল ঐ মতের বিরুদ্ধে আপনার অবস্থান বলতে চান; ব্যক্তিটি আপনার শত্রু নন।

4. নতুন একটি পোস্টে অন্য পোস্টের মতের বিপক্ষে আপনার অবস্থান লিখবেন। এক্ষেত্রেও সহ ব্লগারকে সন্মান করা আপনার নৈতিক দায়িত্ব মনে রেখেই লেখাটি লিখবেন।

5. খোলা বিতর্ক আহ্বান করবেন (কেননা এরকম প্লাটফর্ম খোলা বিতর্কের জন্য চমৎকার জায়গা) এবং যথাসম্ভব বস্তুনিষ্ট রেফারেন্স ব্যবহার করে নিজের বক্তব্য তুলে ধরবেন।

6. যেহেতু বিষয়টি বিতর্কিত এবং অমীমাংসিত (এবং বিষয়টি সম্পর্কে আপনার সেরকম বিশাল জ্ঞান ভান্ডার নাই) সেহেতু চুপ থাকার নীতি গ্রহন করবেন।

** বেছে নিন আপনার পছন্দ। **

আশা করি সামহোয়্যার আমাদের সভ্য নাগরিক হওয়া বলতে কি বোঝায় তা শেখাবে। সময় লাগলেও আশা রাখি আমরা বেড়ে উঠবো ভদ্র মানসিকতার চচর্া করে।

অনুগ্রহ করে আপনার সহ ব্লগারকে প্রাপ্য সন্মানটুকু দিন। গালাগালি, অযৌক্তিক বিশেষণ ব্যবহার থেকে বিরত থাকুন। আপনি অন্যের কাছ থেকে যতটুকু সন্মান আশা করেন, অন্যকেও ততটুকু সন্মান দিয়ে বাধিত করুন।

http://mysticsaint.blogspot.com
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৬ সকাল ৮:২৮
৩১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×