somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধাকে নিয়ে ভাবনা

০৬ ই এপ্রিল, ২০০৬ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যক্তিগতভাবে আমি গৌতম বুদ্ধের বিশাল ফ্যান। বৌদ্ধধর্মও আমার খুব আপন। সিঙ্গাপুরে এসে খুব বড় একটা প্রাপ্তি হয়েছে কাছ থেকে বৌদ্ধ ধর্মকে দেখা, বৌদ্ধ মঠে বাস করা, ওদের সাথে মেডিটেশন করা, বৌদ্ধ সাধুদের কাছ থেকে তাদের ধর্মের কথা শোনার সুযোগ হয়েছে।

সম্প্রতি অপবাকের "ভন্ড একেশ্বরবাদী" পোস্টে বুদ্ধের নাম দেখে কিছু লিখতে ইচ্ছে হলো। একটা জিনিস অনেকেই ভুল করেন যে বুদ্ধা বোধহয় ইশ্বর চেতনাকে পুরোপুরি বাদ দিয়েছেন। তিনি তা করেন নি। যখন তাকে ঈশ্বর সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তিনি চুপ থেকেছেন। হ্যাও বলেন নি, নাও বলেন নি। যখন সৃষ্টির শুরুর কথা জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলেছেন এটা জানার প্রয়োজন নেই। বুদ্ধা ইচ্ছে করেই ঈশ্বরের ধারনাকে তার কথার বাইরে রেখেছেন।

কোনো ব্যক্তি বা ইভেন্টকে ব্যবচ্ছেদ করতে হলে সময় ডাইমেনশনকে বাদ দিলে সমস্যা। এখানেও সময়কে ভুলে গেলে চলবে না। যে সময়ে বুদ্ধা জন্ম নিয়েছেন সেই সময়টায় পুরো ভারত এবং ঐ এলাকা জুড়ে মানুষ ধর্ম এবং ঈশ্বর নিয়েও একটা অন্ধকার সময়ের ভিতরে বাস করছিলো। আমার ঈশ্বর আর তোমার ঈশ্বর নিয়ে ক্যাচাল ছিলো ক্রমবর্ধমান। ধর্মের কোনো অভাব ছিলো না ভারতে। এই প্রেক্ষিতে বুদ্ধা বৌদ্ধত্ত্ব লাভের পরে খেয়াল করেন যে ঈশ্বরের ধারনা থাকাতেও মানুষের নৈতিকতা উন্নত হচ্ছে না। তখন তিনি আবার মানুষকে নিজের আত্নার কাছে ফিরে আসার ডাক দিলেন। তিনি বললেন নিজেকে জানো, ব্যাস, আর কিছুর দরকার নেই। নিজের মনকে খেয়াল করো, সবসময় নিজের নৈতিকতার প্রতি নজর রাখো। বুদ্ধা স্রষ্টাকে বিতর্কের বাইরে রেখেই নিজেকে জানার জন্য উৎসাহিত করেছে। ম্যাটেরিয়াল লাইফ থেকে ফিরিয়ে আতি্নক শুদ্ধিকে উৎসাহিত করেছেন। এবং তার সময় এবং অন্যান্য প্রেক্ষিতে তিনি খুব সফলও হয়েছেন বলতে হবে।

মুহাম্মদ যখন বলেছেন যে নিজেকে জানে সে স্রষ্টাকে জানে, সেখানে বুদ্ধা বলেছেন নিজেকে জানো। তোমার ভিতরেই সব কিছু তাই নিজেকে জানাই যথেষ্ট। খুব কি পার্থক্যের মনে হচ্ছে? মুহাম্মদ এবং বুদ্ধা উভয়ের উপরে স্রষ্টার শান্তি ও রহমত বর্ষিত হউক।

অসম্পূর্ণ ... পুরো চিন্তাটা এখানে পাওয়া যাবে:

Click This Link পড়ে দেখে এখানে মন্তব্য করতে পারেন।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৬ সকাল ১০:২৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×