ব্লগ আপনার লেখার খাতা। পার্থক্য এই যে খাতার সবগুলো পাতা সবার জন্য উন্মুক্ত এবং সবাই খাতার মার্জিনে মন্তব্য লিখতে পারে।
অন্যের লেখা মার্জিনে মন্তব্যকে আপনার মূল পাতার লেখার চাইতে বেশি গুরুত্ব দেওয়ার কি কোনো মানে আছে?
আপনার পোস্টে কারো মন্তব্য পছন্দ না হলে রাবার দিয়ে মুছে দিন। পাতা পরিস্কার রাখুন। কারো খাতা পছন্দ না হলে বয়েই গেছে আপনার, তার খাতা পড়ে দেখার, নেড়ে চেড়ে দেখার।
যা দিয়ে শুরু করেছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি। ব্লগের প্রতিটি পোস্ট মানুষ খুবকম সময়েই মনে রাখে। তাই যারা ঝোকের মাথায় হঠাৎ লিখে ফেলেছেন: ধুর এখানে আর লিখবো না .. এই আমার শেষ পোস্ট তাদের উদ্দেশ্যে বলতে চাই : সুন্দর করে আপনার সেই শেষ ঘোষণার পোস্টটি মুছে ফেলুন। লগ আউট করুন। কালকে থেকে আবার আপনার ভাবনার কথা লিখতে শুরু করুন।
সহ ব্লগার হিসেবে আমরা কেউই চাই না আরেকজনের কথায় বা মন্তব্যের উপরে ভিত্তি করে কেউ চলে যাক। মানুষ হিসেবে আমরা সবাই সংবেদনশীল, আমাদের ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে। আমরা সবাই মনে কষ্ট পেতে পারি, রাগ করতে পারি। কিন্তু তাই বলে ঘোষণা দিয়ে ব্লগ ছাড়ার প্রয়োজন কি?
হঠাৎ বিরক্ত লাগলে সাময়িক লেখা থামিয়ে দিন, অসুবিধা কি? কিন্তু ছেড়ে যেতে হবে কেন? এটা কি ম্যাচিউরিটির পরিচয়? আর নতুন নাম দিয়েও আসার প্রয়োজন নেই। পুরনো নামেই ব্লগ লিখুন। নিজের পরিচয় নিয়ে যারা লজ্জিত হয়ে অন্য পরিচয়ে ব্লগ লেখেন তাদের দলে নাই বা নাম লেখালেন!
এই ব্লগ একটা যৌথ পরিবারের মতো। এখানে আপনার একটা সুন্দর অবস্থান আছে এবং আপনি এই পরিবারেরই একজন। এই পরিবারও আপনার। সুতরাং চলে যাবার জন্য ব্যাগ নিয়ে প্রস্তুত সবাইকে অনুরোধ মুছে ফেলুন আপনার সেই শেষ পোস্টের ঘোষণা। আমরা বেশিদিন কিছুই মনে রাখি না। এবং আবারও লিখুন, ছবি আপলোড করুন, মন্তব্য করুন...
http://mysticsaint.blogspot.com
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৬ সকাল ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



