পূর্বের বেশ কিছু পোস্টে আমি ইসলামে বিশ্বাসীদের একটা বিষয়ে সচেতন করার চেষ্টা করছিলাম যে: হাদীস নির্ভূল নয়। হাদীসের সমালোচনা দূর্বল ইমানের কোন অংশ নয়, বরং ভুল হাদীস সম্পর্কে অজ্ঞ থাকা নবীকে পরোক্ষভাবে অসন্মান করার সামিল, সঠিকভাবে ইসলামকে না জানার মতো অপরাধ। হাদীস যেহেতু নবী যা বলে গেছেন, তিনি নিজে যা করেছেন এবং যা অনুমোদন বা নিষেধ করেছেন সেগুলোকেই তুলে ধরে; সেহেতু হাদীসে ভিত্তিহীন, অযৌক্তিক, সরাসরি কুরআনের বিরোধী এরকম যেকোন বিষয়ে নবীকে ক্রেডিট দেওয়া মানে - নবীকেই অসন্মান করা।
ইচ্ছে করলে গন্ডায় গন্ডায় ফ্যাব্রিকেটেড হাদীসের উদাহরন দেওয়া যাবে বুখারী বা মুসলিম থেকে। কিন্তু আমি অতগুলো হাদীস এখানে পোস্ট করে আপনাদের সময় নিতে চাই না। সহীহ (!) বুখারী থেকে একটি হাদীস এখানে উল্লেখ করছি যা চরমভাবে নবীকে অপমান করা ছাড়া আর কিছুই করে না। এই হাদীস অনুসারে জনৈক আবু কিলাবা বর্ননা করছেন যে - নবী কতিপয় লোককে উটের মুত্র পান করতে নির্দেশ দেন। পুরো হাদীসে আরো অসংলগ্ন কথা আছে যা পবিত্র নবীকে অসন্মান করার প্রয়াস ছাড়া আর কিছু নয়। দু:খিত সত্য উদঘাটনের জন্য এরকম কুৎসিত বিষয়কেও পোস্টে দিতে হচ্ছে। অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই হাদীসটিও বুখারীর।
Bukhari. Volume 1, Book 4, Number 234:
Narrated Abu Qilaba:
Anas said, "Some people of 'Ukl or 'Uraina tribe came to Medina and its climate did not suit them. So the Prophet ordered them to go to the herd of (Milch) camels and to drink their milk and urine. So they went as directed and after they became healthy, they killed the shepherd of the Prophet and drove away all the camels. The news reached the Prophet early in the morning and he sent (men) in their pursuit and they were captured and brought at noon. He then ordered to cut their hands and feet (and it was done), and their eyes were branded with heated pieces of iron, They were put in 'Al-Harra' and when they asked for water, no water was given to them." Abu Qilaba said, "Those people committed theft and murder, became infidels after embracing Islam and fought against Allah and His Apostle ."
This is the picture that Hadith books depict our prophet, the man that Allah described him in the Quran as being compassionate and of high moral character.
Only the enemies of God, the enemies of the prophet Muhammed and the enemies of Islam are the ones who want us to believe these Sahih Books.
এই আচরন কি জগতের সবচেয়ে সেরা মানুষটির আচরন ও মানসিকতার সাথে মেলে? প্রথম দিকের অসংলগ্ন বক্তব্য বাদই দিলাম। অপরাধী বন্দী হোক, অমুসলিম হোক বা শত্রু হোক সে পানি চাইবে আর তাকে পানি দেওয়া হবে না, এরকম অমানবিক ইসলাম বা ইসলামের নবী কখনোই ছিলো না। জগতের জন্য রহমত স্বরূপ আগত নবী এ রকম আচরনের নির্দেশ দিতে পারেন না। তার ক্রেডিটে এই ধরনের হাদীস বর্ণনার উদ্দেশ্য কি বুঝতে পারছেন? এরপরেও চোখ বন্ধ করে চেচিয়ে যাবে 'সহীহ বুখারী', 'সহীহ বুখারী' !!!
শেষ লাইনে খেয়াল করুন আবু কিলাবা নিজে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এবং একটি গোত্রের প্রতি সুকৌশলে বিদ্বেষ প্রবেশ করিয়ে দিচ্ছে। ধর্মকে নিয়ে নোংরা রাজনীতির কুচক্রের কালোছায়া হাদীসের কোথায় ঢুকে বসে আছে সেটা বুঝতে হলে ওখান থেকে হিন্টস নিয়ে নিন। ধর্মকে ইচ্ছে মতো ব্যবহার করার এই কৌশলটি কিন্তু আজও ব্যবহার করা হয় আমাদের চোখের সামনেই। আফসোস !
আরেকটি হাদীসে দাবী করা হচ্ছে যে নবী - মহিলা এবং পশুকে একই কাতারে তুলনা করেছেন। এটিও নবীর প্রতি অসন্মানজনক ক্রেডিট প্রদানের অনৈতিক অপচেষ্টা। নবী সব নারীর প্রতি সন্মান দেখানোর ক্ষেত্রে অতুলনীয় এবং অসাধারন এক ব্যক্তিত্ব ছিলেন। তার পবিত্র মানসিকতায় নারীকে এভাবে হেয় করা প্রকৃত ইসলামে বিশ্বাসীদের জন্য অবিশ্বাস্য। পড়ুন:
Hadiths insult women.
Sahih Bukhary 8/102 and Hanbel 4/86
"If a monkey, a black dog or a woman passes infront of a praying person, his prayer is nullified."
This hadith that was narrated by Abu Hurayra was strongly denied by Aysha, the Prophet's wife and accused Abu Hurayra of not telling the truth. Despite that this hadiths is still found in the middle of the so called authentic (Sahih) hadiths.
নবী পতি্ন আয়েশা কেন এই হাদীসের বিরোধীতা করেছেন? কারন নবী নিজেই তার ছোট্ট কুটিরে যখন নামাজ পড়তেন, অনেক সময়েই আয়েশা তার জায়নামাজের সামনে বিশ্রাম নিতেন। কখনো আয়েশা ঘুমিয়ে আছেন, নবী একদিকে কোনভাবে জায়গা করে নামাজ পড়ে নিতেন। নবী বিলাশ বৈভবে বাস করতেন না। এ কারনে নবী পত্নী ভালো করেই জানতেন এভাবে নামাজ নষ্ট হয় না এবং নবী কখনোই একথা বলতে পারেন না। তাহলে প্রশ্ন হলো আবু হুরায়রা এ ধরনের হাদীস কেন বুখারীতে বয়ান করেছেন? তার উদ্দেশ্য কি ছিলো ভেবে দেখবেন কি?
অনেকগুলো পোস্টে বারবার বিভিন্ন রেফারেন্স (এখানে সহীহ বুখারী থেকে) দেওয়ার পরেও, এই ব্লগে যারা নিজেদের সচেতন মুসলিম বলে মনে করেন তাদের আচরন, মন্তব্য, অবুঝ থাকার উদাসীনতা দেখে একটা বিষয় পরিস্কার হলো, সত্যকে বলার চেষ্টা করা বিশাল চ্যালেঞ্জের। প্রতিষ্ঠিত মিথ্যাকে বারবার দেখে ও শুনে মানুষ কখনো কখনো এতটাই অভ্যস্ত হয়ে ওঠে যে সত্য শুনলে হারে রে রে করে মারতে আসে। যাই হোক ব্যক্তিগতভাবে বেশ চমৎকার কিছু শিক্ষা পেলাম আমি যা ভবিষ্যতে আমার পাথেয় হবে। স্রষ্টা প্রতিটি কাজে, প্রতিটি মুহুর্তে মানুষকে কিছু না কিছু শেখার সুযোগ দেয়। আমি আমাকে দেওয়া সুযোগগুলোর জন্য পরম করুনাময়ের কাছে কৃতজ্ঞ।
হে প্রভু তুমি শান্তি ও রহমত বর্ষন করো আমাদের প্রিয় নবী এবং তার আহলাল বায়াতকে। নবীর প্রিয় পরিবারের উপরে তোমার রহমত দান করো। প্রিয় নবীকে দান করো বেহেস্তের সবের্াচ্চ প্রশংসিত স্থান যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আমাদেরকেও প্রিয় নবীর সাফায়াত থেকে বঞ্চিত করো না হে প্রভু।
যারা নিজেদের সচেতন মুসলিম মনে করেন তাদের মন্তব্যের শুরুতে এই প্রশ্নের উত্তর আশা করছি: "কে বেশি গুরুত্বপূর্ণ ও সন্মানের: প্রিয় নবী না কি, আবু হুরায়রাসহ যারা নবীকে ক্রেডিট দিয়ে অসংলগ্ন হাদীস বর্ণনা করার মতো গুরুতর অপরাধে অপরাধী?"
তারপরে বাকি প্রসঙ্গে কথা বলতে পারেন।
http://mysticsaint.blogspot.com
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৬ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



