somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানীদের কথা কতটা মনে রাখি ?

০৬ ই জুন, ২০১৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইনস্টাইন, নিউটন, স্টিফেন হকিং - এদের নিয়ে মাতামাতি করি, কিন্তু বাংলাদেশের বা পূর্ববঙ্গের গুণী সন্তানদের, প্রখ্যাত বিজ্ঞানীদের কথা কতটা মনে রাখি? এখনকার স্কুলের পাঠ্যবইতে এদের কথা কতোটা পড়ানো হয় জানিনা, কিন্তু আমার মনে হয়, দেশের প্রতিটি শিশুর জানা উচিৎ এসব বিজ্ঞানীর কথা, যাতে তারা এঁদেরকে হিরো হিসাবে দেখতে শিখে ছোটবেলা হতে, আর বিজ্ঞানচর্চায় আরো আগ্রহী হয়।

- ফিঙ্গারপ্রিন্টিং এর আবিষ্কারক - কাজি আজিজুল হক (১৮৭২-১৯৩৫)। বাড়ি খুলনার ফুলতলী।
- প্রফুল্ল চন্দ্র রায় (১৮৬১-১৯৪৪) - রসায়নবিদ, মারকুরিয়াস নাইট্রাইটের আবিষ্কারক। বাড়ি খুলনা।
- জগদীশ চন্দ্র বসু (১৮৫৮-১৯৩৭) - বেতার বা রেডিওর আসল আবিষ্কারক, গাছের প্রাণের ব্যাপারে বড় বড় সব আবিষ্কার করেছেন, বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর।
- প্রশান্ত চন্দ্র মহলানবিশ (১৮৯৩-১৯৭২) - পরিসংখ্যানে বহুল ব্যবহৃত মহলানবিশ ডিসট্যান্সের আবিষ্কারক, ইন্ডিয়ান ইন্স্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স এর প্রতিষ্ঠাতা, বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর।
- জামাল নজরুল ইসলাম (১৯৩৯-২০১৩), এস্ট্রোফিজিসিস্ট, বাড়ি ঝিনাইদহ।
- মেঘনাদ সাহা (১৮৯৩-১৯৫৬), পদার্থবিজ্ঞানের থার্মাল আয়নাইজেশনের সাহা ইকুয়েশনের আবিষ্কারক, বাড়ি ঢাকার শেওড়াতলী।
- অমল কুমার রায়চৌধুরী (১৯২৩-২০০৫), পদার্থবিজ্ঞানের আপেক্ষিক তত্ত্ব ও কসমোলজিতে বহুল ব্যবহৃত রায়চৌধুরী ইকুয়েশনের আবিষ্কারক, বাড়ি বরিশাল।
- মোহাম্মদ আতাউল করিম (১৯৫৩-), অপটিকাল ফিজিক্সের সেরা ৫০ জন বিজ্ঞানীর একজন, বাড়ি সিলেট।
- সত্যেন্দ্রনাথ বসু (১৮৯৪-১৯৭৪), পদার্থবিজ্ঞানের বর্তমানে বহুল আলোচিত বোসন কণিকার নাম তাঁর নামানুসারে, তিনি আইনস্টাইনের সাথে মিলে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স তত্ত্বের প্রণেতা। বাড়ি কোলকাতা হলেও তাঁর ক্যারিয়ার আর এই আবিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগেই হয়েছে।
- আবুল হুসাম, আর্সেনিক দূরীকরণের জন্য সনো ফিল্টারের উদ্ভাবক, বাড়ি কুষ্টিয়া।
- মাকসুদুল আলম, পেঁপে, রাবার ও পাটের জিনোম সিকোয়েন্সিং করেছেন, বাড়ি ফরিদপুর।
- শুভ রায়, কৃত্রিম কিডনির উদ্ভাবক, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি।
- ফজলুর রহমান খান (১৯২৯-১৯৮২), বহুদিন ধরে বিশ্বের সবচেয়ে উচু ভবন সিয়ার্স টাওয়ার ও জন হ্যানকক টাওয়ারের ডিজাইনার, বহুতল ভবন নির্মানের নতুন পদ্ধতির উদ্ভাবক, বাড়ি ঢাকা।
- শাহ এম ফারুক, কলেরার উপরে গুরুত্বপুর্ণ আবিষ্কার করেছেন, আইসিডিডিআরবিতে কর্মরত।

তালিকাটি অসম্পূর্ণ, আরো অনেক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ আছেন যাঁরা বিশ্বমানের কাজ করেছেন, আসুন বাংলাদেশের এই বিজ্ঞানীদের স্মরণ করি, তাঁদের অবদানের জন্য অনুভব করি গর্ব, আর ভবিষ্যত প্রজন্মকে করে তুলি বিজ্ঞানমুখী।

রাগিব হাসান স্যার এর কাছ থেকে সংগৃহীত । পড়ে এতো ভালো লাগলো যে শেয়ার না করে পারলাম না । স্যার মাফ করবেন । আপনাকে ধন্যবাদ ।
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

×