সোয়ইন ফ্লু ইদানিং কালে আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে, সামনে মহামরির আশংকা চারিদিকে, অবস্থার দ্রুতই অবনতি ঘটছে।
এর মাঝে একজন সোয়াইন ফ্লুতে মৃত্যু বরন করায় মানুষের মনে ভয়টা আরো বেড়ে গেছে।
এদিকে অনেকের মনেই এখন ভয় বেড়ে গিয়েছে, কখন কাকে কিভাবে সোয়াইন ফ্লু তে ধরে বসে।
পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে আমরা জেনে গেছি কি কি উপায় অবলম্বন করলে সোয়াইন ফ্ল দ্বারা আক্রান্ত হওয়ার সুযোগ কমে যায় -
পথে চলার সময় মুখে মাস্ক ব্যবহার করা,
কাশি দেয়ার সময় রুমাল / টিস্যু পেপার দিয়ে মুখ চেপে ধরা,
মুখ যতটা সম্ভব হাত পরিষ্কার রাখা ( বেশি বেশি করে হাত ধোয়া ),
যতটা সম্ভব ভীড় এড়িয়ে চলা।
আগে সোয়াইন ফ্লু সনাক্ত করা না পর্যন্ত এর চিকিৎসা শুরু করা হতো না,
আজ থেকে যাদেরই ফ্লু লাইক সিনড্রম থাকবে তাদেরকেই সোয়াইন ফ্লুর চিকিৎসা শুরু করার জন্য সরকারী ভাবে জানানো হয়েছে।
এতে সোয়াইনের ছড়ানোর পরিমান যেমন হ্রাস পাবে, তেমনই যারা সোয়াইনে আক্রান্ত হবে তাদের শারীরিক ক্ষয় ক্ষতির পরিমান ও কমে যাবে!!!
সোয়াইন ফ্লুর চিকিৎসা হিসেবে ওসালটামিভির ঔষধ দেয়া হয়, এটি একটি এন্টি ভাইরাল ঔষধ, আমাদের দেশের বেক্সিমকো ফার্মা তৈরি করছে (নাম দিচ্ছিনা), আর সরকারের কাছেও এই ঔযধ আছে WHO থেকে পাওয়া (সূত্র – সোয়াইন ফ্লু বিষয়ক সেমিনার @ বারডেম)।
(যেহেতু হাতে ঔষধ আছে, দ্রুত ধরা পড়লে মৃত্যুর আশংকা খুবই কম – যত দেরীতে ধরা পড়ে সমস্যাটা ততই বেশী হয়)
এখন কোনরূপ জ্বর, ঠান্ডা, কাশি, গায়ে ব্যাথার মত উপসর্গ দেখা দিলে দেরি না করেই চিকিৎসকের সরনাপন্ন হওয়া উচিত।
আমাদের সচেতনতাই পারে সোয়াইন ফ্লুর মহামারির হাত থেকে আমাদের রক্ষা করতে!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




