somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএসে সাধারণ জ্ঞানের চটির রাজত্ব ও একটি ওয়েবসাইটের খবর

০৬ ই জুন, ২০১২ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগেই মহাসমারোহে ৩৩তম বিসিএস পরীক্ষা (প্রিলিমিনারি) অনুষ্ঠিত হয়ে গেল। দেশের অজস্র স্নাতক পাশ করা শিক্ষার্থীরা কষে পড়াশুনা করে সেই পরীক্ষায় অংশগ্রহণও করলো। না, এই পরীক্ষা নিয়ে আমার তেমন কোন আপত্তি নাই, আপত্তি আছে কেবল একটা প্রশ্ন নিয়ে। অনেকে যদি এটুকু পড়েই ভেবে বসেন, আমি বাংলাদেশের রাজধানীসংক্রান্ত প্রশ্নটি নিয়ে উতলা হয়েছি, তবে ভুল ভেবেছেন।

যেই প্রশ্ন নিয়ে উতলা হয়ে পোস্টটি দিচ্ছি, সেইটাও সাধারণ জ্ঞানেরই প্রশ্ন। প্রশ্নটা হল- বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তরের অপশনগুলো হল- নিউইয়র্ক, লন্ডন, জেদ্দা আর বার্লিন। পরীক্ষার পর প্রশ্ন জোগাড় করে সলিউশন করা আমার ছোটবেলার অভ্যাস, তা এবারও করছিলাম। তা করার সময় এই প্রশ্নটা দেখে আমার মনে হল, উত্তর হতে পারে লন্ডন, কিংবা জেদ্দাও হতে পারে। কিন্তু সন্দেহ থেকে গেল; সন্দেহ দূর করতে গুগল করলাম, আর তারপরেই একটু ভয় পেলাম। যেটা হয়েছে, সঠিক উত্তরটা অপশনে নেই। সঠিক উত্তর হবে দাম্মাম, সৌদি আরবেরই আরেকটা শহর। জেদ্দা সৌদি আরবের এক প্রদেশে অবস্থিত, দাম্মাম আরেক প্রদেশে।

সেটাও খুব একটা সমস্যা বলে মনে হতো না, বিশেষ করে আমাদের দেশে প্রশ্নে ভুল হওয়াতে আমরা এতোটাই অভ্যস্ত হয়ে গেছি, তা আর গায়ে লাগে না। সেই স্কুলে থাকতে শুরু, প্রত্যেক পরীক্ষায় প্রথম ১৫-২০ মিনিট অপেক্ষা করতাম, কখন সংশোধনী নিয়ে আসবেন শিক্ষকরা; এমন খুব কমই হতো, যেদিন প্রশ্নের সংশোধনী থাকতো না। সুতরাং, একটি প্রশ্নে ভুল থাকতেই পারে।

কিন্তু এই প্রশ্নের ভুলের সমস্যাটা একটু পরে উপলব্ধি করলাম, যখন বিসিএস দেয়া বড়ো ভাইদের বোঝাতে ব্যর্থ হতে শুরু করলাম, সঠিক উত্তর হবে দাম্মাম। তারা সবাই উল্টো আমাকে বিশ্বাস করতে বলল, সঠিক উত্তর জেদ্দা। প্রমাণ হিসেবে নীলক্ষেত থেকে কেনা তাদের জনপ্রিয় সব সাধারণ জ্ঞানের বই (ঠিক বই বলা যায় কিনা জানি না, তবে গাইড বলা যেতেই পারে) থেকে তথ্যটি দেখাতে শুরু করল।

অর্থাৎ, যে বা যারা বিসিএসের জন্য মাত্র ২০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন করেন, তাদের এইটুকু কমন সেন্স নাই যে, তারা চাইলেই সেই ২০টি প্রশ্নের উত্তরের রেফারেন্স খুঁজে নিশ্চিত হতে পারেন, আর সেটা তাদের করা উচিত। সাধারণ জ্ঞানের বই দেখে প্রশ্ন করা মনে হয় এখন আর উচিত না, কারণ তো বুঝে গেছেন আশা করি; সর্বোপরি এখন নাকি তথ্যপ্রযুক্তির যুগ, এখন নাকি ঘরে বসে দুনিয়ার সকল তথ্য পাওয়া যায় (অন্তত বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর, বাংলাদেশের রাজধানী কোনটা, ইত্যাদি ধরনের সকল তথ্য), সুতরাং সাধারণ জ্ঞানের চটি দেখে প্রশ্ন না করাই কি শ্রেয়ঃ না?

তবে সব মন্দেরই একটা ভাল থাকে; এই মন্দের ভাল, পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর খুঁজতে গিয়ে কি মনে করে আমি বাংলায় সার্চ দিয়েছিলাম, আর তাতে একটা সাইট পেলাম, বেশ ভাল; তাতে সাধারণ জ্ঞান বিষয়ক তথ্যগুলোও বেশ গোছানো... যদিও তারাও রেফারেন্স দেয় নাই, কিন্তু বিসিএসের সেই প্রশ্নের উত্তরে যা লেখা আছে, তাতে স্পষ্টতই বুঝলাম, এরা গাইড বই দেখে সাধারণ জ্ঞান বানায় নাই, পড়াশুনা করছে; তাই বিশ্বাস করা যায় বলেই মনে হয়। সাইটটার লিঙ্কও এখানে দিয়ে দিলাম-
ইডিপিডিবিডিডটওআরজি

যা হোক, আশা করব, এরপর থেকে যে বা যারা বিসিএসের সাধারণ জ্ঞান অংশের ২০টি প্রশ্ন করবেন, দয়া করে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে জেনে প্রশ্ন করবেন; সাধারণ জ্ঞানের চটি দেখে প্রশ্ন করবেন না।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×