somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিশ্চয়তায় বসতি যখন

১৯ শে জুলাই, ২০১২ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন তুমি খুব করে চাও
তোমাকে কেউ একজন বিশ্বাস করুক,
কিন্তু সেই কেউ একজন
তোমাকে মোটেও বিশ্বাস করে না,
কিংবা করতে পারে না
তোমারই কোন ভীষণ ভুলের খেসারত দিয়ে,
তখন কী করা যেতে পারে, বলো তো?

আমার মাঝে মাঝে মনে হয়,
তখন কাঁদা যেতে পারে!
প্রচণ্ড চিৎকারে আকাশ দীর্ণ করে
অশ্রুর প্রবল বর্ষণে প্লাবন সৃষ্টি করে
কাঁদা যেতে পারে...

কিন্তু আমি কাঁদতে পারি না!
কাঁদতে গেলেই কতোগুলো লৌকিক কালো হাত
আমার গলা টিপে ধরে, বারণ করে কাঁদতে;
কাঁদতে গেলেই কতোগুলো লৌকিক কর্কশ কণ্ঠ
আমায় হুমকি দেয়, অশ্রু ঝরলে এতোটুকু
উপড়ে নেবে আমার চোখ দুটো!
আমি কাঁদতে পারি না!

আবার মাঝে মাঝে মনে হয়,
তখন তরল একাকীত্বে ডুব দেয়া যেতে পারে,
যেমনিভাবে বাথটাব তরল পানিতে ভরে
নিঃশব্দে পাথরের মতো ডুবে যায়
কোরিয়ান সিনেমার সুন্দরী সুতন্বী নায়িকা!
যোগাযোগের সকল মাধ্যম নিস্তব্ধ করে
যোগাযোগের সকল মাধ্যমকে অব্যাহতি দিয়ে
যোগাযোগের সকল মাধ্যম ত্যাগ করে
যোগাযোগের সকল মাধ্যমকে বুড়ো আঙুল দেখিয়ে
তরল একাকীত্বে ভীষণ রকম ডুব দেয়া যেতে পারে...

কিন্তু আমি কোরিয়ান সিনেমার সুন্দরী সুতন্বী নায়িকার মতো
তরল একাকীত্বে নিঃশব্দ পাথরের মতো ডুবে যেতে পারি না!
আমাকে বাধা দেয় লৌকিক সম্পর্ক
আমাকে বাধা দেয় লৌকিক দায়িত্ব
আমি তরল একাকীত্বে ডুব দিতে পারি না!

তবে কী করা যেতে পারে, বলো তো?
হে উপদ্রবকারী লৌকিকতা,
তুমি কি বলতে পারো, কী করা যেতে পারে?
কিংবা তুমি বলতে পারো, হে নিষ্কাম অলৌকিকতা,
কী করা যেতে পারে তখন?
বলতে না পারলে চুপটি করে থাকো, আমাকে চটিয়ো না!
বেশি চটে গেলে আমি তোমাদের
দু'জনের মাঝে যে সূক্ষ্ম ব্যবধানটুকু আছে,
সে ব্যবধানটুকু ভীষণ আঘাতে
ঘুচিয়ে দিতে পারি!

তখন তোমরা অস্তিত্বহীনতায় ভুগতে ভুগতে
আমার অনুভূতি সম্যক উপলব্ধি করতে পারবে...
আর সে উপলব্ধি
কোন সংজ্ঞাতেই সুখকর কিছু হবে না!

১৯ জুলাই, ২০১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ নিষিদ্ধ গণতন্ত্র বাঁচাতে কঠিন সিদ্ধান্ত

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৩ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৭

পৃথিবীর রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা বজায় রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এটি... ...বাকিটুকু পড়ুন

হে পহেলা বৈশাখ।

লিখেছেন নাহল তরকারি, ১৩ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

পহেলা বৈশাখ আসলে আগের মত আনন্দ জাগে না। যখন ছোট ছিলাম, তখন খুব ভালো লাগতো। মনে করেন ইন্টার পাশ করার পর থেকে কোন উৎসবে তেমন আনন্দঘন মনে হয় না। পহেলা... ...বাকিটুকু পড়ুন

সৌন্দর্য_অভিশাপ_না_আর্শীবাদ ?

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১১

জন্ম নিয়েছিলাম জোৎস্না রাতে। চাঁদের আলোয় তখন আমাদের বাড়ির উঠোনটা ঝলমল করছিলো। বাবা তখন উঠোনে মাচার উপরে বসে আমার আগমনের অপেক্ষা করছিলেন। আমি হওয়ার পর বাবা আমায় কোলে নিয়ে আমার... ...বাকিটুকু পড়ুন

বাঘের লেজ দিয়ে কান চুলকানো বুদ্ধিমানের পরিচয় নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৯


২০২২ সাল। র‍্যাবের উপর আমেরিকার স্যাংশন পড়েছে। বিষয়টা ভালোভাবে বুঝতে ইউটিউবে ঢুঁ মারলাম। কয়েকটা ভিডিও দেখার পর সামনে এলো "Zahid Takes" নামের একটা চ্যানেলে। প্রথম দেখায় মনে হলো... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি - আপনার পরিচয় দিন

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ২:১১



জামাত শিবির ও আওয়ামী লীগ এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে। বিএনপির সাথে আওয়ামী লীগের সখ্য হওয়া কখনও সম্ভব না। নট পসিবল। তবে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের সখ্য... ...বাকিটুকু পড়ুন

×