
কিউট কোনো বাচ্চাকে দেখে আপনার খুব আদর করতে ইচ্ছে হলো, দু'হাত বাড়িয়ে হাসি মুখে যেইনা তার কাছে গেলেন অমনি সে ভ্যাঁ ভ্যাঁ করে বিকট কান্না জুড়ে দিলো!
কখনো কী ভেবেছেন আপনাকে দেখে কেন শিশুটি এভাবে কেঁদে উঠলো? ভেবে দেখেছেন, আপনার মধ্যে এমন কী রয়েছে, যা দেখে একরত্তি শিশু ঘাবড়ে যায়? উত্তরটা শুনলে আপনারও ইচ্ছে হবে হাত-পা ছুড়ে ভেও ভেও করে কাঁদতে।
আপনি তো শিশুটির দিকে তাকিয়ে হাসছেন, গাইছেন, তাকে কোলে নিতে চাইছেন। কিন্তু শিশুটি? কাঁদতে-কাঁদতে পালানোর পথ খুঁজে পাচ্ছে না।
সম্প্রতি ‘‘ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি’’ পত্রিকায় একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, একটি শিশু যখন কোনও কারণ ছাড়াই কাউকে দেখে কাঁদতে শুরু করে, তখন বুঝে নিতে হবে যে, গোলমালটা শিশুর নয়, দ্বিতীয়জনের।
কী সেই গোলমাল? শিশুটি মনে করে, আপনি খুব কুৎসিত, কদাকার দেখতে। সে আপনাকে মোটেই পছন্দ করছে না।
এর পরেও আর কিছু বলবেন? না, কাঁদবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



