somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় দেড়শতাধিক প্রার্থী নির্বাচিত ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সত্যি বলছি, বিভিন্ন সংবাদ মাধ্যম হতে প্রাপ্ত তথ্য অনুসারে, অবাধ (কারণ উনারা কোন বাধার সম্মুখীন হননিB-)) ও নিরপেক্ষ (কারণ অন্য কোন পক্ষ নেই:)) নির্বাচনের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় দেড়শতাধিক প্রার্থী নির্বাচিত হয়েছেন। হাততালি, হিপ হিপ হুররে। এদেশের নির্বাচনের ইতিহাসে এটা একটা রেকর্ড :P
ভোট গ্রহণের আগেই দশম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বর্তমান শাসক দল। এ বিজয় যে, কত গর্বের তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না:((। আমি নিশ্চিত, বিজয়ী দলের বাকপটু নেতারা অবশ্যই তা ভাষায় প্রকাশ করবেন :D। বিজয়ের এই মাসে নির্বাচনে শাসক দল যে বিজয় অর্জন করেছে তার জন্য তাদের জানাই অভিনন্দন:P। জাতিকে এমন একটি নির্বাচন উপহার দিয়ে এবং জনগণের কিছু টাকা অন্তত অপচয়ের হাত থেকে রক্ষা করে, নির্বাচন কমিশন নিশ্চয়ই গর্ববোধ করছে।:):D
যাক এই বার একটু সিরিয়াস হই, বর্তমান শাসক দলকে কিছু প্রশ্ন করি। বলুনতো, কি অর্জন করলেন এই নির্বাচনের মাধ্যমে? সম্মান, ভালোবাসা, সমর্থন? সংবিধান, ভোটাধিকার কি প্রতিষ্ঠিত হল? গণতন্ত্র কি সুরক্ষিত হল? এইটা কি ইলেকশান হলো না সিলেকশান? আর জনগণকেই বা কি শিক্ষা দিলেন, আদর্শ গণতন্ত্রের দীক্ষা?
আমার মনে হয়, সময় এসেছে "আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব" এই স্লোগানটি পরিবর্তন করার। এখন থেকে চালু হোক নতুন স্লোগান, "আমার ভোট আমিই দিব, কিন্তু সুযোগ পেলে তবেই না দিব।" :):D:D

তথ্যসূত্রঃ
নির্বাচনে রেকর্ড, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন ১৫১ জন
ভোট ছাড়াই মহাজোট সংখ্যাগরিষ্ঠ?
ব্যালটে ভোট ১৪৯ আসনে
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৪ রাত ১২:১৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×