somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগল মুক্তিযোদ্ধা

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উপস্তাপকঃ ভালো আছেন।

মুক্তিযোদ্ধাঃ ভালো থাকার কি আছে ? ৭৫ বছর বয়সে একটা মানুষ কত ভালো থাকতে পারে।
বাতের ব্যাথায় রাত দিন কাতর থাকি।

উপস্তাপকঃ না মানে স্যার মানসিক ভাবে ভালো থাকার কথা বলছিলাম।

মুক্তিযোদ্ধাঃ মানসিক ভাবে কিভাবে ভালো থাকবো। সবাই আমাকে হুজুগে পাগল বলে ডাকে। আমিও চুপ
করে থাকি। সামনা সামনি কিছু বলেনা। পিছনে বলে।

উপস্তাপকঃ একটু বুঝিয়ে বলবেন স্যার

মুক্তিযদ্ধাঃ বুঝো নাই ? বুঝবা কিভাবে। দেশের অবস্থা ভালো না। রাজাকারদের রায় হয়েছে ফাঁসি হয়নি। ইচ্ছা ছিল মরণের আগে ফাঁসিটা দেখে যাব। দেখা যাক হয় কিনা
উপস্তাপকঃ স্যার মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় তো মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করছে ?

মুক্তিযোদ্ধাঃ কি করছে ? এই যে আজকে তোমরা আমাকে এখানে ডেকেছ কারণ আমি একজন ইন্টারেস্টিং কারেক্টারের মুক্তিযোদ্ধা। আমাকে টিভিতে দেখালে তোমাদের দর্শক বাড়বে। তার উপর আমার আর্থিক অবস্থা একটু ভালো। পরনের পোশাকও ভালো। কিন্তু আমাদের সাথে যে ছেলেটি সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধা ছিল, তাকে এখন সবাই পাগলা ফরিদ বলে ডাকে। একাত্তরে পুরো পরিবার হারিয়েছে সে। তারপর থেকেই মাথায় সমস্যা। রাস্তায় রাস্তায় হাটে। কেউ খাওয়া দিলে খায়। তাকে ডাকনি। কারণ সে দরিদ্র পাগল। গায়ে একটা বস্তা জড়িয়ে ঘুরে। তাকে ক্যামেরার সামনে আনা উপযুক্ত না।

উপস্তাপকঃ আজকে বিজয় দিবসে আপনার অনুভূতি কি ?

মুক্তিযোদ্ধাঃ অনুভূতি কি হবে। দেশ স্বাধীন করে দিয়েছি। তোমরা আনন্দ করো। আমাদের প্রয়োজন ৭১ এর ১৬ ডিসেম্বরে ফুরিয়ে গেছে। যুদ্ধ থেকে ফিরলাম। সবাই আমাদের স্বাভাবিক ভাবে নিতে পারল না। যুদ্ধে বাঙ্কারে থাকতে থাকতে মানসিক অবসাদ ফ্রাসট্রেশনে ধরা স্বাভাবিক। তোমরা উপাধি দিলা পাগল। ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মা্ন সৈনিকদের দিয়েছিল। যুদ্ধ শেষ যোদ্ধার প্রয়োজনও শেষ।

উপস্তাপকঃ স্যার যে আশা নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন তা কতটুকু পুরন হয়েছে ?
মুক্তিযোদ্ধাঃ দেখ ছেলে মুখ সামলে কথা বল। আমরা মুক্তিযোদ্ধারা কোন কিছু পাওয়ার আশা নিয়ে মুক্তিযুদ্ধ
করিনি। আমাদের মাতৃভুমি কে বাঁচান ছিল আমাদের স্বাভাবিক দায়িত্ত। তোমার ঘরে আগুন লাগলে কি তুমি নিভাবানা।

উপস্তাপকঃ দেশের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন ?
মুক্তিযোদ্ধাঃ পরের প্রশ্ন
উপস্তাপক : না মানে স্যার একটু আলোকপাত যদি করতেন ?
মুক্তিযোদ্ধাঃ আলোকপাত করার জন্য আলোর দরকার। সেইরকম আলো ছড়ান রাজিনিতীবিদ আজকাল আর নাই
উপস্তাপকঃ স্যার নতুন প্রজন্মের কাছে আপনাদের কি চাওয়া ?
মুক্তিযোদ্ধা: কোন চাওয়া নাই। মুক্তিযোদ্ধারা এই আশায় যুদ্ধ করে নাই যে যুদ্ধের পড়ে তাদের কে
আর্থিকভাবে পুরস্কৃত করা হবে কিংবা সবাই সালাম ঠুকবে। ইতিহাস মনে রাখবে কিনা এটা প্রজন্মের ব্যাপার। শুধু একটা চাওয়া, এই মাটির সাথে যেন কেউ বেইমানি না করে।
উপস্তাপকঃ স্যার আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমাদের স্টুডিও তে আসার জন্য অনেক ধন্যবাদ

মুক্তিযোদ্ধাঃ ধন্যবাদের কিছু নাই। বছরে দুই তিনটা দিবস আসবে। তোমরা আমার মত কাওকে ধরে এনে
মানুষকে দেখাবে।মানুষ আমাদের কথা শুনে একটু চোখের পানি ফেলবে। ব্যাস সারা বছরের মোরাল, এথিকাল,
প্যাট্রিওটিক কমিটমেন্ট পালন করা হবে। পাগলা ফরিদ কে সবাই সামনেই পাগল বলবে। আমাকে পিছনে পাগল বলবে। রমা দাসরা পেট চালাতে বই বিক্রি করবে...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×