"জীবনের সর্বক্ষেত্রে অপ্রয়োজনীয় সবকিছু ছেঁটে ফেলাই শ্রেয়"
-শ্রী শরতচন্দ্র চট্টোপাধ্যায়
হুম্.. ছেঁটে ফেলেছি । আর তাই এখন আর নিজেকে কোনো একটা ক্যাটাগরিতে আবদ্ধ রাখতে চাই না । আমি এখন হরেকরকম । তবে, নিজেকে খুব ভালোবাসি । নিজেকে নিয়ে চিন্তা করি । সময়কে খুব প্রাধান্য দেই আজকাল । কথা হচ্ছে, সময় আসলে কখনো বিশ্বাসঘাতকতা করে না । সবকিছুই বিশ্বাসঘাতকতা করতে পারে, এমনকি নিজেকেও নিজে, কিন্তু সময় কখনো বিশ্বাসঘাতকতা করবে না । তাই সময়কেও খুব ভালোবাসি । সময়ের সাথে আজকের আমির সাথে আগামীর আমি-র কোনো মিল খুঁজে পাবো না । তাতে কি সময়ের সাথে তো সময়ের মিল পাবো! ঠিকই পাবো । আর তাই হরেকমনা হয়ে নিজেকে বিশ্লেষণ করি, আর সময়কে বিশ্লেষণ করি । প্রাধান্য দেই সময়কে... খুব বেশি প্রাধান্য
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




