somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যের গুরু ও অন্যান্য

২৫ শে মে, ২০১৬ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম নিরপেক্ষতা খুব বড় একটা বিষয় । ধর্ম নিয়ে হানাহানি এখন প্রতিনিয়ত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।
তবে প্রশ্ন এটাই, ধর্ম কাকে বলে? ধর্ম আমাদের কাছে আসলে কি? কোনো বস্তু? যা না হলে একদম মরেই যাবো । নাকি ত্রাসের কোনো বিষয়?
না আসলে তা নয় । প্রত্যেকের নিজস্ব বৈশিষ্টই তার ধর্ম, সে আস্তিক হোক বা নাস্তিক । নাস্তিকতাকে অনেকে ধর্মের বাইরে রাখেন, তার মানে ধর্ম কি কেবলই ঈশ্বরে বিশ্বাসেই আবদ্ধ? যারা এটা করেন তাদের মাথার স্থিরতা নিয়েই সন্দেহ জাগে । আর আরেকপক্ষ আছে, যারা নিজেদের ধর্মের বিপক্ষে সামান্য কিছু শুনলেই গর্দান নিতে আসে, সেটা সঠিক যুক্তি হোক বা না হোক । খুব খারাপ লাগে এই সময়টাতেই । তোমার বিশ্বাস করা জীবন ব্যবস্থা যদি মানবতা বিরোধী হয় তবে তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক । তুমি যুক্তিকে প্রাধান্য দিবে । নিজের মতামতকে নয় । ধর্মকে রক্ষা করা তোমার দায়িত্ব না, ধর্ম আছে, থাকবে । তুমি শুধু নিজের বিশ্বাসের জায়গাটাকে বিশ্লেষণ করে আরো সুন্দর করবে, বিপক্ষ কথার সুন্দর জবাব তৈরি করতে পারো, তাই বলে গর্দান নিতে হবে???

আবার আরেকদিকে, কেউ কেউ ধর্ম বিশ্বাসীদের খ্যাপাতে বা নিচু করতে ছাড়ে না । এসবের কি আদৌ দরকার আছে? তার বিশ্বাস থাকুক না তার কাছে । তাকে বরং তুমি যুক্তি দিতে পারো, খোঁচা নয় । মন মুক্ত হলেই যে অন্যকে বিদ্রুপ করতে হবে তা তো না!

তুমি যতই ধর্ম নিয়ে কথা বলবে তোমাকে ততই কথা শুনতে হবে- এটা ঠিক । তাই বলে নিজের চেতনাকে প্রকাশ না করে বসে থাকা উচিত নয় । প্রকাশ করবে । অবশ্যই প্রকাশ করবে । তাই বলে অন্যেকে নিচু করে নয় বরং যুক্তি সহকারে ।

এক জরিপে দেখা গেছে, প্রতিবছর দূর্যোগে যত মানুষ মারা যায়, ধর্মীয় হানাহানিতে তার থেকে অনেক বেশি মানুষ মারা যায় । খুব স্বাভাবিক । কারণ ধর্মটা এখন আমাদের হাতিয়ার হয়ে উঠেছে । কারণ আমরা এখন অন্ধ । প্রথম বিদ্যা আজ ত্রাস, আর দ্বিতীয় বিদ্যা মৃত্যুর পথ । জানি না কবে এসব বন্ধ হবে ।

এসব সম্পর্কে কথা তোলার জন্য বহু 'সত্যশিখা'-কে বারবার কারাগারে যেতে হয়েছে । তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজনই, যাকে শুনতে হয়েছে আলেম-ওলামাদের কটুক্তি, এবং সাধু-পুরোহিতদের অভিশাপ । ব্রিটিশরা যখন উপমহাদেশে ধর্ম নিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করার মূল ভূমিকায় অভিনয় করছিলো তখনই এই মহান পুরুষ এসেছিলেন তাদের কাছে 'ভিলেন' চরিত্র হিসেবে । আর তাই জীবনের শেষদিন পর্যন্ত তাঁকে কষ্ট করতে হয়েছে । তবু সুখের খবর এটাই তাঁকে এদেশের রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়েছে । আজ তাঁরই জন্মবার্ষিকী । তাঁর আদর্শই প্রতিফলিত হোক এতটুকুনই আশা করবো । ধর্ম হাতিয়ার না হয়ে প্রেরণা হোক, ভালোবাসা হোক ।

আজকের এই দিনে সেই সত্যের গুরুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি । এবং লেখাগুলো তাঁকে উত্সর্গ করেই লিখছি । শুভ জন্মজয়ন্তী জীবনাদর্শ, পথ চলার অনুপ্রেরণা... শুভ জন্মজয়ন্তী সত্যের গুরু কাজী নজরুল ইসলাম....
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ সকাল ৮:৪১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×