প্রধানমন্ত্রী যানজট নিরসনে অফিসের সময়সূচি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন।আসলে কি যানযট কমবে? ঘড়ির কাঁটা তো এক ঘন্টা এগিয়ে আনা হয়েছিলো কিন্তু লোডশেডিং কিন্তু কমেনি বরং বেরেছে।
আসলে কেন এই যানজট তা একটু খুজে দেখার কি চেস্টা করি না।সমাধানও দেওয়ার চেস্টা করলাম।
১) বিভিন্ন রাস্তায় বিশেষ করে স্কুলের পাশের রাস্তায় পার্কিং করা গাড়িগুলো ঢাকা শহরের সরু রাস্তাগুলো আরো সরু করে দেয়। মতিঝিল অফিস পাড়ায় বিভিন্ন দপ্তরের কর্তাবাবুরা একই কাজ করেন। অধিকাংশ অফিস পাড়ায় একই চিত্র।আরে দপ্তরের কর্তাবাবুদের বাচ্চাদের জন্যই তো স্কুলের পাশের রাস্তায় পার্কিং করা হয়; যাতে বাচ্চাদের যাতায়াতে কষ্ট না হয়।
সমাধানঃ
স্কুলের পাশের রাস্তায়, অফিসের বাইরের রাস্তায় পার্কিং না করলে কি হয় না? দু’টাকার পেট্রল বাচানোর জন্য স্কুলের পাশের রাস্তায়, অফিসের বাইরের রাস্তায় পার্কিং নাই বা করলেন। নিজের বাড়ির পার্কিং গ্যারেজে গাড়িগুলো ফিরিয়ে আনলে কি ভাল হয় না সবারই।
২) ঢাকায় বসবাসকারী মানুষের সংখ্যা দিন দিন বেরেই চলছে।কাজের তাগিদে বলুন আর জীবিকার তাগিদে মানুষ ঢাকায় ছুটছে আর ঢাকার জনসংখ্যা দিন দিন বেরেই চলছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাল মিলিয়ে বিভিন্ন যানবাহনের সংখ্যা বেরেই চলেছে।
সমাধানঃ
সরকার কি পারে না ঢাকার বাইরে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে? তাহলে কি মানুষের ঢাকা-প্রীতি কি কিছুটা হলেও কমতো না? ঢাকা-প্রীতি কমে গেলে ঢাকার জনসংখ্যাও কমে যেত; যানজট নিরসনও হয়ে যেত।
৩) ট্রাফিক আইন অমান্য, ট্রাফিক পুলিশের উদাসীনতা যানজটের অন্যতম কারণ।
সমাধানঃ
যখন সেনাবিহনী নামে তখন যানজট থাকেনা কেন?? গাড়ী হাওয়ায় মিলিয়ে যায়!! না রাস্তা বড় হয়ে যায়?? কোনটাই নয়!! বরং আইনের যথাযথ প্রয়োগই বিষয়টাকে শূন্য নামিয়ে আনে।
শেষ কথা – ফ্লাইওভার চাই না, অফিসের সময়সূচি পরিবর্তনও চাই না।আমাদের মন-মানসিকতার পরিবর্তন চাই যানজট নিরসনের জন্য।
সরকারকে বলবো যানজট নামক এই লাউ-এর ডুগডুগি না বাজিয়ে, ফ্লাইওভার-এর পিছনে কোটি কোটি টাকা ব্যয় না করে ট্রাফিক আইন এর সঠিক প্রয়োগ করুন আর কর্মসংস্থান সৃষ্টি করুন ঢাকায় নয় ঢাকার বাইরে।নয়তো ঢাকার যানজট নিরসন খালি কল্পনায় রয়ে যাবে বাস্তবতার মুখ জীবনেও দেখবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



