কি ভাই ল্যাপটপ আবার ডিজিটাল ওয় নাকি?

আরে মিয়া চুপ তাহেন; ল্যাপটপ আবার ইনালগ ছেলো কবে?

আমাগো অন্দরমহলের তোতা পাখি কইসে ডিজ়িটাল সরকার নাকি “১০ থাউজেন্ড টেকা অনলি” ডিজিটাল ল্যাপটপ দিবো। শুইন্না পরানটা জুরাইয়া গেলো।

আপনার পরানের খবর কি? টাস্কি খাইয়া গেলেন নাকি। পরে খাইয়েন নে টাস্কি। খবরটা আগে হুইন্না লন।অন্দরমহলের তোতা পাখি আরও কইসে
১) যেই কুম্পানি ডিজিটাল ল্যাপটপ তৈয়ার কইরব তাগো বেবাক্ জমি ফ্রি দেওন লাগবো।

নয়তো “১০ থাউজেন্ড টেকা অনলি” পার ডিজিটাল ল্যাপটপ দিবো না। - জমি কি তুমাদের বাপের মাল যে ফ্রি দেওন লাগবো।
২) কুম্পানিটা আরও চায় বাংলাদেশের সরকার ৫ লাখ ডিজিটাল ল্যাপটপ কিন্না লইবো, না কিনলে খেলমু না।

যার মুল্য অইবো অনলি ৫০০ কুটি টেকা। - মিয়া বেবাক্ জমি যে ফ্রি দিমু তুমার চৌদ্দ গুস্টির চৌদ্দ পুরুষের লেইগ্যা আর তুমি আমাগো ফ্রি ল্যাপটপ দিবা না।

৩) অন্দরমহলের তোতা পাখি কইসে দক্ষ প্রকৌশলী অরফে ল্যাপটপের ঝানু উস্তাদ বাংলাদেশী হইবো না ইডা ১০০% শিউর।

মন্ত্রির শালা,ভাই,আত্নীয় অইলে হেইডা আলাদা কতা।

মাগার বাংলাদেশী শ্রমিকদেরই নিয়োগ দিবো কুম্পানিটা রক্ত চুইষা খাওনের লাইগা। বেতন দেওয়ার টাইমে যা দিব তা দিয়া শ্রমিকের নিজেরটা চলবো কিনা আল্লহ মালুম।

আমিউ “১০ থাউজেন্ড টেকা অনলি” ডিজিটাল ল্যাপটপ হাত্রাইবার চাই মাগার কনফিগারেশন নিয়া তো বুকটা চিন চিন করে।

কতায় আছে না হস্তার তিন অবস্তা। দিন তো বদলাইয়া গেছে সো হস্তার তিন অবস্তা না তিন স্কয়ার একুয়ালটু নাইন অবস্তা হইবো।
চিনি লাস্ট কহ্ন কাইছি ভুইলা গেছিগা। এক পা চিনি আনছিলাম যা দেইখা দেইখা রঙ চা খামু।

হেইডাও পিপড়ারা ঘুমানের সময় চুরি কইরা নিয়া গেসে গা।

যেই কুম্পানি ডিজিটাল ল্যাপটপ তৈয়ার কইরব হেরা তো পিপড়া না মাগার আম আর ছালা দুইটা নিয়া জাইবার ব্রেইন তাগো আছে।

যাই হইবো আমাদের ডিজিটাল সরকার বালাই করবো। দুই চার টেকা পকেটে যাইবো আর না গেলে ৫ বছর পর আবার আমাগো খেদমত করবো থুক্কু ব্যাম্বু দিবো কেম্বায়।


সো ওয়েলকাম “১০ থাউজেন্ড টেকা অনলি” ডিজিটাল ল্যাপটপ ওয়েলকাম।